
করোনার সংক্রমণ রোধে বিশ্বের দীর্ঘতম লকডাউনে যাওয়ার প্রায় দুই বছর পর গতকাল বুধবার ভারতের মহারাষ্ট্র, কাশ্মীরসহ বিভিন্ন রাজ্যে স্কুলে ফিরেছে শিক্ষার্থীরা। সংক্রমণের হার কমে আসায় বিধিনিষেধ কাটিয়ে আবারও স্বাভাবিকে ফিরতে শুরু করেছে দেশটি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গতকাল বুধবার পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো ১০ হাজারের নিচে রয়েছে ভারতের দৈনিক করোনা রোগী শনাক্তের সংখ্যা। করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ার আগে গত ডিসেম্বরের শেষের দিকে সর্বশেষ এ সংখ্যা দেখা গিয়েছিল।
সংক্রমণ কমে আসায় মুম্বাইয়ের স্কুলগুলোও শিগগিরই খুলে দেওয়া হবে বলে গত সপ্তাহে জানিয়েছিলেন মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে। বেঙ্গালুরুর সেন্ট জনস রিসার্চ ইনস্টিটিউটের সংক্রামক রোগের অধ্যাপক উমা চন্দ্র মৌলি বলেন, টিকা নেওয়া প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও শিশু উভয়ের ওপরই ওমিক্রনের প্রভাব উল্লেখযোগ্যভাবে হালকা।
ভারত ৯৪ কোটি প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মধ্যে প্রায় ৭৭ কোটি মানুষকে টিকার আওতায় এনেছে। এ ছাড়া ১৫-১৮ বছর বয়সী প্রায় ৩ কোটি কিশোর-কিশোরীকে দুই ডোজ টিকা দিয়েছে দেশটি। তবে ১৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু হয়নি।
এদিকে গুজরাটে দীর্ঘ বিরতির পর বাজার, দোকানপাট সবকিছু পুরোদমে চালু হয়েছে। আহমেদাবাদের জনপ্রিয় মানেক চকে গত সপ্তাহে কারফিউ তুলে নেওয়ার পর থেকে সেখানেও সব চলছে স্বাভাবিক গতিতেই। একই চিত্র দেশটির অন্য রাজ্যগুলোতেও।
কোচির রাজগিরি কলেজ অব সোশ্যাল সায়েন্সের হেলথ ইকোনমিস্ট রিজো জনের মতে, অর্থনীতিকে আর লকডাউন বা বিধিনিষেধের মধ্যে রাখার কোনো কারণ নেই।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫