দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী, দাগনভূঞা) আসনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। আজকের পত্রিকার সোনাগাজী প্রতিনিধি আলমগীর হোসেনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নির্বাচনী আসন নিয়ে নিজের পরিকল্পনা ও স্বপ্নের কথা তুলে ধরেছেন এমপি মাসুদ উদ্দিন।
আগামী দিনে নির্বাচনী এলাকায় শিক্ষার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এমপি মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, ‘শিক্ষা নিয়ে আরও ভালোভাবে কাজ করতে চাই। নির্বাচনী আসনের দুই উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ধর্মীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে সেমিনার করব।
শিক্ষক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে শিক্ষার উন্নয়নে কাজ করা হবে। সর্বক্ষেত্রে আমাদের বিচরণ থাকবে এলাকার মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার। এ ছাড়া আমাদের পাশেই বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। শিক্ষিত ও দক্ষ হয়ে উঠলে সেখানে আমাদের সোনাগাজী, দাগনভূঞার মানুষ অগ্রাধিকার পাবে।’
আরেক প্রশ্নের জবাবে এমপি মাসুদ উদ্দিন বলেন, সোনাগাজী উপজেলায় গ্যাস সরবরাহের ব্যবস্থা করা ও ফ্লাইওভার নির্মাণ এবং দাগনভূঞার ফায়ার সার্ভিস স্টেশন ও ময়লা-আবর্জনার ডাম্পিং স্টেশন করা নিয়ে আলোচনা হয়েছে।
অন্যান্য দলের নেতা-কর্মীদের বিষয়ে নিজের ভাবনা সম্পর্কে জানতে চাইলে মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়ার পর বিগত পাঁচ বছর অন্যায়ভাবে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা-কর্মীকে হামলা-মামলায় জড়াতে দিইনি। ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে জাতীয় পার্টির কোনো নেতা-কর্মী দ্বন্দ্ব সৃষ্টি হবে, এমন কোনো কাজ করেনি। বর্তমানে জাতীয় পার্টি সোনাগাজী ও দাগনভূঞায় অনেক শক্তিশালী।’
দুই উপজেলায় স্থানীয় নির্বাচনে জাতীয় পার্টির কোনো জনপ্রতিনিধি নির্বাচিত না হওয়ার বিষয়ে জানতে চাইলে মাসুদ উদ্দিন বলেন, ‘জনগণ চাইলে ভোট দিলে নির্বাচিত হবে। লাঙ্গল প্রতীকের প্রার্থী হলেই তাঁকে বিজয়ী করার দায়িত্ব ব্যক্তির নয়। সেটি জনগণের হাতে।’
অবকাঠামো উন্নয়নের বিষয়ে এমপি মাসুদ উদ্দিন বলেন, ‘অবকাঠামো উন্নয়ন ধারাবাহিকভাবেই হবে। আগামী ৫-৬ বছর পর কাঁচা রাস্তা খুঁজে পাওয়া যাবে না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫