রাজধানীর খিলগাঁওয়ে বাকির টাকা চাওয়ায় চায়ের দোকানিকে ছাত্রদল নেতা ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
আওয়ামী লীগের সরকারের পতনের পর সম্প্রতি দলটির সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে ভারতে প্রথমবার দেখা গেছে—এমন দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে। ছবিতে একটি হাসপাতাল সদৃশ ভবনের সামনে ওবায়দুল কাদেরকে মুখ ঢাকা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিলে বিক্ষোভকারীদের ওপর পুলিশ ‘লাঠিচার্জ’ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে পুলিশকে রাস্তায় একদল বিক্ষোভকারীদের ওপর জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করতে দেখা যায় এবং লাঠি হাতে বিক্ষোভকারীদের আটকাতে দেখা যায়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হ্যান্ডশেক করেছেন দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে এমনও দাবি করা হয়েছে যে, নোবেলজয়ী ড. ইউনূস ইসরায়েলকে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন।