বন্যা বিশ্বের সাধারণ বিপর্যয়গুলোর অন্যতম। এ সময় দূষিত পানি এবং দীর্ঘস্থায়ী অস্বাস্থ্যকর অবস্থা থাকার কারণে বিভিন্ন ধরনের চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সাধারণত ৪ ধরনের ত্বকের রোগ দেখা দিতে পারে এ সময়।
ডার্মাটাইটিস একটি সাধারণ নন-অ্যালার্জিক ত্বকের প্রদাহ। এটি দ্রুত ত্বকের ওপরের অংশের ক্ষতি করে। বন্যার সময় এর জ্বালা সাধারণত হাত ও পায়ে দেখা দেয়। এর লক্ষণগুলো সাধারণত ১ বা ২ দিনের মধ্যে প্রকাশ পায়।
চিকিৎসা ও প্রতিরোধ
ত্বকে ছত্রাকের সংক্রমণ
ছত্রাকের সংক্রমণ স্বাভাবিক অবস্থায় সহজে প্রকাশ পায় না। তবে স্থির পানি এবং আর্দ্র বাতাস ত্বককে ছত্রাক আক্রমণের উপযোগী করে তোলে। বন্যার পানি ত্বকে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে; বিশেষ করে পায়ের অংশ যদি দূষিত পানিতে ডুবে থাকে। ছত্রাকজনিত ত্বকের সংক্রমণের লক্ষণগুলোর মধ্যে রয়েছে চুলকানি, স্কেলিং বা পায়ের আঙুল বা আঙুলের মধ্যে ফ্ল্যাকিং। এগুলো ত্বকে প্রদাহ সৃষ্টি করে।
চিকিৎসা ও প্রতিরোধ
ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ
ব্যাকটেরিয়া সংক্রমিত ক্ষত প্রাথমিকভাবে লাল হয়ে ফুলে যায়। পরে তাতে দ্রুত পুঁজ হয় বা সেটি বড় ফোসকায় পরিণত হয়। এই সংক্রমণগুলোর চিকিৎসা সঠিকভাবে করা না হলে দীর্ঘস্থায়ী ক্ষত বা হাড়ে সংক্রমণ করতে পারে।
চিকিৎসা
এ রোগে ক্ষত পরিষ্কার রাখা কার্যকর চিকিৎসা।
ক্ষত পরিষ্কার না থাকলে সংক্রমণের উচ্চ ঝুঁকি তৈরি হয়।
আঘাতজনিত চর্মরোগ
বন্যার সময় পানিতে ডুবে থাকা বা ভেসে আসা ধারালো বস্তু, বৈদ্যুতিক তার বা বিষাক্ত প্রাণী থেকে আঘাতের ঝুঁকি থাকে। এ ধরনের বস্তু বা প্রাণীর মাধ্যমে ত্বক ক্ষতিগ্রস্ত হলে সংক্রমণ প্রতিরোধে প্রাথমিকভাবে যে কাজগুলো করতে হবে—
পোকামাকড়ের কামড়ের প্রতিক্রিয়া
বন্যার পর ডিম পাড়া এবং বৃষ্টিপাতের ফলে মশার ডিম ফোটার হার বেড়ে যায়। ফলে মশার সংখ্যা বাড়ে এবং মানুষ এর কামড়ের শিকার হয়। মশার কামড়ের লক্ষণগুলোর মধ্যে রয়েছে—কামড়ের কয়েক মিনিট পরে ফোলা এবং লালচে দাগ, ছোট ফোসকা, কালো দাগ;
যা ক্ষতের মতো দেখায়।
চিকিৎসা ও প্রতিরোধ
সূত্র: ডিওসি টু আস

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৮ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে