
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিংবা অনেক দিন ধরে ডায়াবেটিস থাকলে স্নায়ু বা নার্ভের যে সমস্যা হয়, সেটাই ডায়াবেটিস নিউরোপ্যাথি। এর প্রধান প্রতিরোধ হলো ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও রক্তের কোলেস্টরেল নিয়ন্ত্রণে রাখা।
লক্ষণ
ডায়াবেটিস থেকে নার্ভ বা স্নায়ুর সমস্যাগুলো সাধারণত হাতে বা পায়ের শেষ ভাগে বেশি দেখা যায়। এর লক্ষণগুলোর মধ্যে আছে—
পরিপাকতন্ত্রের স্নায়ুর ক্ষতির জন্য কিছু লক্ষণ থাকে। যেমন—
মলমূত্র ধরে রাখতে না পারা। এ ছাড়া প্রজননতন্ত্রের স্নায়ুর সমস্যার জন্য পুরুষের ইরেক্টাইল ডিসফাংশন হতে পারে। নারীদের সহবাসে আগ্রহ কমে যেতে পারে। বারবার প্রস্রাবে সংক্রমণ, বারবার প্রস্রাব, রাতে ঘুম ভেঙে প্রস্রাব হতে পারে।
প্রতিকার
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। খালি পেটে ব্লাড সুগার ৫ থেকে ৭ মিলি মোল প্রতি লিটার এবং খাওয়ার দুই ঘণ্টা পর ৮ থেকে ৯ মিলি মোল প্রতি লিটার রাখতে হবে। স্নায়ু একবার ক্ষতিগ্রস্ত হয়ে গেলে পূর্বের অবস্থা আর ফিরিয়ে নিয়ে আসা যাবে না। যাদের উচ্চরক্তচাপ আছে, তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়মিত ডায়াবেটিস ফলোআপে রাখতে হবে। প্রয়োজনে ওষুধ খেতে হবে। তিন মাস পরপর রক্তে কোলেস্টরেলের মাত্রা পরীক্ষা করতে হবে। প্রয়োজনে ওষুধের ডোজের পরিবর্তন করতে হবে এবং নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়মিত ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
পরামর্শ: হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৬ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে