গাইনোকোলজিক্যাল সমস্যার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য একটি হলো এন্ডোমেট্রিওসিস। এ রোগটি নারীদের দৈনন্দিন জীবনযাপনের মানের অবনতি ঘটায় এবং মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এন্ডোমেট্রিওসিস নামে না চিনলেও ‘চকলেট সিস্ট’ নামে এ রোগটি অনেকের কাছেই বেশ পরিচিত।
কারণ কী
এই রোগের কারণ মূলত অজানা। তবে কিছু থিওরিটিক্যাল ব্যাখ্যার মাধ্যমে এর কারণ চিহ্নিত করা হয়। যেমন মাসিকের রক্ত যদি পেছনের দিকে গিয়ে ডিম্বনালির মধ্য দিয়ে পেটের ভেতরে যায়, তাহলে এ রোগটি হতে পারে। এ ছাড়া জেনেটিক বা বংশগত কারণকেও এই রোগের জন্য দায়ী করা হয়।
কীভাবে হয়
জরায়ুর তিনটি স্তরের মধ্যে সবচেয়ে ভেতরের স্তরটির নাম এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াল কোষ জরায়ুর বাইরে অস্বাভাবিক বৃদ্ধি পেলে এন্ডোমেট্রিওসিস হয়।
জরায়ুর বাইরে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে অস্বাভাবিকভাবে গ্রথিত হওয়া এন্ডোমেট্রিয়াল কোষের ওপরও একই সঙ্গে স্ত্রী হরমোনের প্রভাব পড়ে। ফলে জরায়ুর ভেতরের স্তরের মতো একই ধরনের পরিবর্তন ও প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। জরায়ুর এন্ডোমেট্রিয়ামের স্তরটি মাসিকের সময় বেরিয়ে গেলেও অন্যান্য জায়গার পরিবর্তিত স্তরগুলো বেরোতে পারে না। সেগুলো সেখানে থেকে গিয়ে রক্ত ও অন্যান্য উপাদান দিয়ে ঘন ও আঠালো হয়ে সিস্ট তৈরি করে অথবা বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে গ্রথিত অবস্থায় থেকে যায়। ফলে ঋতুচক্রের সঙ্গে সঙ্গে এন্ডোমেট্রিওসিসের লক্ষণগুলো আরও প্রকট আকার ধারণ করে।
কোথায় হয়ে থাকে
উপসর্গ
কোনো কোনো ক্ষেত্রে, এই রোগের কোনো উপসর্গ থাকে না। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকেরা এই রোগ শনাক্ত করে থাকেন।
কাদের বেশি হয়
রোগ নির্ণয়
চিকিৎসা
দীর্ঘমেয়াদি এই রোগের সঠিক চিকিৎসা ও নিয়মিত ফলোআপ করলে অনেকটা ভালো থাকা যায় এবং দৈনন্দিন জীবনযাপনের মানও
উন্নত হয়।
লেখক: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৭ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে