
সাইনোসাইটিস একটি সাধারণ রোগ। বিভিন্ন জীবাণুর কারণে এ রোগ হয়। এই রোগে আক্রান্ত হলে রোগীরা মাথাব্যথা ও অন্যান্য উপসর্গের সঙ্গে দীর্ঘমেয়াদি অবসাদে ভুগে থাকে। একই সঙ্গে তাদের মুখমণ্ডলে ব্যথা থাকে, নাক বন্ধ থাকে, রোগীরা অতি ক্লান্তিতে ভোগে। এ ছাড়া কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।
যুক্তরাষ্ট্রের বোস্টনের একদল চিকিৎসক পর্যবেক্ষণ করে পেয়েছেন, অপারেশনের পর পরিষ্কার-পরিচ্ছন্নতা সাইনাস রোগীদের কর্ম সামর্থ্য বাড়িয়ে দেয়। ব্রাইহাম ও উইমেন্স হাসপাতালের বিশিষ্ট লেখক ড. নীল ভট্টাচার্য জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, সেন্ট লুইস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন এবং ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির গবেষকদের সঙ্গে ৩ হাজার ৪২৭ জন রোগী নিয়ে ২৮টি সমীক্ষা করেন। তাতে দেখা গেছে, সাইনাস অপারেশনের আগে যারা অতি ক্লান্তি প্রকাশ করত, তাদের শক্তি ও সামর্থ্য ফিরে এসেছে। তবে সেটা প্রায় এক বছর পর। গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে জনপ্রিয় জার্নাল লেরিংগোস্কোপে। সাইনাস অপারেশনের পর রোগীর ক্লান্তি দূর হয়ে স্বাভাবিক দৈনন্দিন কর্মকাণ্ডে ফিরে যাবে—ড. ভট্টাচার্য ও তাঁর দলের গবেষণা এ কথাই বলছে।
আমাদের দেশেও অনেক সাইনাসের রোগী আছে। বর্তমানে দেশে সাইনাসের আধুনিক চিকিৎসা, যেমন ফাংশনাল এন্ডোসকোপিক সাইনাস সার্জারি বা এফইএসএস হচ্ছে নিয়মিত। এ ধরনের অপারেশনে কোনো কাটাছেঁড়ার প্রয়োজন নেই এবং অপারেশনের ফলও সন্তোষজনক। তবে এফইএসএসের জন্য আধুনিক সেটআপ ও দক্ষ সার্জন দরকার হয়। এখন বাংলাদেশের প্রায় সব বড় হাসপাতালে এই অপারেশন হচ্ছে। সময়মতো চিকিৎসকের পরামর্শ নিয়ে চললে সাইনাস রোগে অনেক ভালো থাকা যায়।
অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইএনটি, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
২ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে