
ধূমপায়ীরা সবার অগোচরে প্রতি বছর বাড়তি এক সপ্তাহ ছুটি কাটিয়ে নিচ্ছেন বলে এক গবেষণায় উঠে এসেছে। অফিস চলাকালীন সিগারেট টানার বিরতিগুলো যোগ করে এমন তথ্য দিয়েছেন গবেষকেরা।
বুধবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইন্ডিপেনডেন্ট। গবেষণাটি যুক্তরাজ্যে পরিচালিত হলেও অফিস চলার সময় ধূমপানের বিরতি নেন সব দেশের কর্মীরাই।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্যমতে, দেশটির বিভিন্ন অফিসে অন্তত ৫২ শতাংশ কর্মী তাদের ডেস্ক ছেড়ে ধূমপানের বিরতি নেন। বিষয়টি খুব স্বাভাবিক মনে হলেও যুক্তরাজ্যের কর্মঘণ্টার হিসেবে ধূমপায়ী ওই কর্মীরা বছরে অন্তত ৪০ ঘণ্টা বিরতি ভোগ করেন-যা দেশটির এক সপ্তাহের কর্মঘণ্টার সমান। দেশভেদে কর্মীদের বিরতি নেওয়ার ওই সময়টি আরও বেশিও হতে পারে।
বিষয়টি হঠাৎ আলোচনায় আসে একজন অধূমপায়ী নারীর ভাইরাল হওয়া একটি টিকটক ভিডিওর সূত্র ধরে। ভিডিওতে সিড নামে ওই নারী দাবি করেন, অফিস চলার সময় তার ধূমপায়ী সহকর্মীরা যতক্ষণ বিরতি ভোগ করেন তিনিও অন্য উপায়ে ততক্ষণ বিরতি ভোগ করার চেষ্টা করছেন। এটি করতে গিয়ে তিনি কিছু সমস্যারও মুখোমুখি হয়েছেন। তবে ধূমপায়ী সহকর্মীদের সঙ্গে তুলনা করলে সাময়িক বিরতি গ্রহণকে নিজের অধিকার বলেই দাবি করেন তিনি।
সিড বলেন, ‘আমার পাশে বসা কোনো ব্যক্তি যদি ধূমপায়ী হন, তবে অফিসে ধূমপান করার জন্য বেশ কয়েকবার কাজে বিরতি নেন তিনি। কিন্তু অধূমপায়ী হিসেবে এ ধরনের বিরতির সুযোগ আমার নেই, এমনকি এ জন্য আমি বাড়তি কোনো ছুটিও পাই না।
‘তাই তারা যখন ধূমপানের বিরতিতে যায়, আমিও তখন অফিসের বাইরে এসে মোবাইলে গুতাগুতি করি। তাদের বিরতি শেষ হলে, আমিও অফিসের ভেতরে চলে আসি।’
সিডের ভাইরাল হওয়া ওই ক্লিপটিতে মন্তব্য করেছেন অসংখ্য টিকটক ব্যবহারকারী। একজন লিখেছেন, ‘যখন আমি পিৎজা হাটে চাকরি করতাম-এ ধরনের বিরতিকে আমরা বলতাম এয়ার ব্রেকস।’
তবে ভিডিওটির নিচে এক অফিসের বস লিখেছেন-‘এ ক্ষেত্রে অধূমপায়ীদের আমরা ফলাহারের বিরতি দেই। বলি-পাঁচ মিনিটের বিরতি নেন, একটি কমলা খান।’

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৯ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে