পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে গত ২৬ জুলাই এক অভ্যুত্থানের মাধ্যমে পদচ্যুত করেন দেশটির একদল সেনাসদস্য। তবে বিশ্বের কোনো দেশই সেনাবাহিনীর এই অভ্যুত্থানকে সমর্থন দেয়নি। বরং পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট দ্য ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকা (ইকোওয়াস) নাইজারে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে আবারও নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইকোওয়াসভুক্ত দেশগুলোর সামরিক বাহিনীর প্রধানেরা নাইজারে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিষয়ে পরিকল্পনা করছেন। কবে, কখন, কোথায় এবং কীভাবে সেনা মোতায়েন করা হবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করছেন তাঁরা।
ইকোওয়াসের রাজনীতিবিষয়ক কমিশনার আবদেল-ফাতাউ মুসাহ গতকাল শুক্রবার বলেছেন, ইকোওয়াস যেখানে যখন অভিযান চালাবে, সেখানে তাঁরা অভ্যুত্থানকারীদের কোনো ছাড় দেবেন না। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইকোওয়াসের সদস্য দেশগুলোর রাষ্ট্র বা সরকারপ্রধানেরা।
নাইজেরিয়ার রাজধানী আবুজায় ইকোওয়াসের তিন দিনের বৈঠক শেষে মুসাহ বলেন, ‘কোন পরিস্থিতিতে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপে যেতে হতে পারে, এখানে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় রসদসহ আমরা কীভাবে এবং কখন বাহিনী মোতায়েন করতে যাচ্ছি, সে বিষয়েও আলোচনা হয়েছে।’
ইকোওয়াস এরই মধ্যে নাইজারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জোটটি নাইজারে অভ্যুত্থানকারীদের আল্টিমেটাম দিয়ে বলেছে, রোববারের মধ্যে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতা ফিরিয়ে না দিলে তারা শক্তি প্রয়োগের অনুমোদন দেবে।
এর আগে ইকোওয়াস নাইজারে গত বৃহস্পতিবার একটি প্রতিনিধিদল পাঠিয়েছিল একটি ‘সৌহার্দ্যপূর্ণ সমাধানের’ বার্তা দিয়ে। তবে সফরকারীরা জানিয়েছেন, সামরিক প্রতিনিধিদের সঙ্গে নাইজারের একটি বিমানবন্দরে অনুষ্ঠিত বৈঠক কোনো সাফল্য বয়ে আনেনি। এ বিষয়ে মুসাহ বলেন, ‘আমরা চেয়েছিলাম কূটনৈতিক উপায়ে বিষয়টি শেষ হোক এবং যা কিছু ঘটে গেছে তা আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমরা তাদের সব ধরনের সুযোগ দিতে চাই।’
আরও পড়ুন:

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে