ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সশস্ত্র রাজনৈতিক দল তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) যুদ্ধে অঞ্চলটির ৪ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের শিকার হয়েছে। তাইগ্রে অঞ্চলের ৩৩ হাজার শিশু ভুগছে তীব্র অপুষ্টিতে। আজ শনিবার (৩ জুলাই) জাতিসংঘের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তাইগ্রে সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম বৈঠকে সদস্য রাষ্ট্রগুলো জানায়, আট মাসব্যাপী চলা এই যুদ্ধ ও সংঘর্ষের কারণে আরও ১৮ লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়ার ঝুঁকিতে রয়েছে।
জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা রমেশ রাজসিংহাম বলেন, প্রায় ৫২ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। যাদের অধিকাংশই নারী ও শিশু।
যুদ্ধবিরতির ঘোষণা এলেও উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়াতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
গত সোমবার (২৮ জুন) তাইগ্রে প্রদেশে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার। যুদ্ধবিরতির ঘোষণায় বলায় হয়, ‘কৃষি উৎপাদনের বিষয়টি বিবেচনা করে তাইগ্রে প্রদেশে যুদ্ধবিরতি ঘোষণা করছে কেন্দ্রীয় সরকার। ২৮ জুন থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। কৃষি মৌসুম শেষ হওয়া পর্যন্ত এই যুদ্ধ বিরতি চলবে।’
একই দিনে অর্থাৎ গত সোমবার (২৮ জুন) তাইগ্রের রাজধানী মেকেলের দখল নেয় ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারবিরোধী সশস্ত্র রাজনৈতিক দল তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ)।
গত শুক্রবার নিউ ইয়র্ক টাইমস জানায়, আটক কয়েক হাজার ইথিওপিয়ান সৈন্যকে তাইগ্রের রাজধানী মেকেলের রাস্তায় প্যারেড করানো হয়েছে।
উল্লেখ্য, ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সশস্ত্র রাজনৈতিক দল তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) যুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখের বেশি মানুষ। উভয়পক্ষের বিরুদ্ধেই গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে