বিশ্বের শীর্ষ ধনী কে—এমন প্রশ্ন করা হলে আমরা অনেকেই প্রথমেই ইলন মাস্কের কথা মনে করি। কারণ, বিগত দুই বছরে মাস্কই বেশির ভাগ সময় এই তকমা ধরে রেখেছিলেন। তবে এবার তাঁর কাছ থেকে শীর্ষ ধনীর মুকুট ছিনিয়ে নিয়েছেন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন ও মহাকাশ পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বিলিয়নের ইনডেক্সে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে। সেই ইনডেক্সের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বেজোসের মোট সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন মার্কিন ডলার।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৯৮ বিলিয়ন ডলার। ২০২৩ সালে তাঁর সম্পদের পরিমাণ ছিল ২২৯ বিলিয়ন ডলার। ২০২৩ সালে মাস্ক ৩১ বিলিয়ন ডলার টপকেছেন। একই সময়ে বেজোস ২৩ বিলিয়ন ডলার উপার্জনে সক্ষম হয়েছেন। তালিকার তৃতীয় স্থানে থাকা ফরাসি বিলাসদ্রব্য নির্মাতা প্রতিষ্ঠান লুই ভিতোঁর প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্ট। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৯৭ বিলিয়ন ডলার।
কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার বৃদ্ধির কারণে বেজোসের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের মূল্য বেড়েছে। চলতি বছর অ্যামাজনের শেয়ারমূল্য এখন পর্যন্ত ১৭ শতাংশ বেড়েছে, যা গত বছরের থেকে প্রায় ৯০ শতাংশ বেশি। উল্লেখ্য, অ্যামাজনের ৯ শতাংশ শেয়ারের মালিক জেফ বেজোস।
এর আগে, জেফ বেজোস সর্বপ্রথম ২০১৭ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ধনী হন। পরে ২০২১ সালে ইলন মাস্ক প্রথম হওয়ার আগ পর্যন্ত তিনি শীর্ষস্থান ধরে রাখেন।

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
১৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
২ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
৩ ঘণ্টা আগে