প্রতিবেশী মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। সর্বশেষ দেশটির ক্ষমতায় থাকা জান্তা সরকার রাজধানী নেপিডোতে কারফিউ জারি করেছে। সরকারি ঘোষণা অনুসারে এখন থেকে ৫ কিংবা তার চেয়ে বেশি সংখ্যক লোক একসঙ্গে চলাফেরা করতে পারবে না।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী নেপিডোর আটটি এলাকার প্রত্যেকটিতেই এই কারফিউ জারি করা হয়েছে। জান্তা বাহিনী নিযুক্ত এসব এলাকার প্রশাসকেরা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় কিছু জনগণ জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করায় এই কারফিউ জারি করা হয়।
এই কারফিউ এমন এক সময়ে এল যখন, জান্তা বিরোধী রাজনৈতিক জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সশস্ত্র শাখা পিপলস ডিফেন্স ফোর্সের গোলন্দাজ শাখা রাজধানী নেপিডোর পাঁচ কিলোমিটার দূর থেকেই আঘাত হানা সক্ষমতা দেখিয়েছে। পিপলস ডিফেন্স ফোর্স রাজধানীতে আঘাত হানতে পারে এমন আশঙ্কা থেকেই এই কারফিউ জারি করা হয়ে থাকতে পারে বলে ধারণা অনেকের।
জান্তা বাহিনী আরোপিত এই কারফিউ অনুসারে রাজধানীর বাসিন্দারা মধ্যরাত থেকে রাত চারটার মধ্যে তাদের বাড়ি থেকে বের হতে পারবেন না। একই সঙ্গে, রাজধানীতে সকল ধরনে মিছিল এবং সভা-সমাবেশ-বক্তৃতা নিষিদ্ধ করা হয়েছে।
বর্তমানে মিয়ানমারে জান্তা বিরোধী মনোভাব তীব্র হয়েছে। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় দেশটির সশস্ত্র বাহিনী বা তাৎমাদাও নিয়মিতই বিদ্রোহীদের আক্রমণ এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে