শ্রীলঙ্কায় কারফিউ অমান্য করে রাস্তায় নেমেছে শত শত শিক্ষার্থী। দেশটির ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে প্রতিবাদ করতে ক্যান্ডিতে সরকার আরোপিত কারফিউ অমান্য করে জমায়েত হন তাঁরা। কারফিউ লঙ্ঘনের দায়ে অন্তত ৬৬৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক মন্দার বিরুদ্ধে ক্যান্ডি ছাড়াও পেরদেনিয়ায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। এ ছাড়া, দেশটির রাজধানী কলম্বোয় বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের মিছিলে কয়েক শ লোক যোগ দেয়। গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া কারফিউ সোমবার সকাল ৬টা পর্যন্ত চলবে।
এদিকে, শ্রীলঙ্কার সরকার গত শনিবার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দমনের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যবহারকারীদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে। দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান জয়ন্ত ডি সিলভা বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের এই নিষেধাজ্ঞা অস্থায়ী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ নির্দেশনা মেনেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি দেশ ও জনগণের স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আরোপ করা হয়েছে।’
দেশটিতে চলমান অর্থনৈতিক সংকট দেশটির সরকারগুলোর ধারাবাহিক অব্যবস্থাপনা এবং কোভিড-১৯ মহামারির কারণে আরও জটিল আকার ধারণ করেছে। কোভিড মহামারি দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান খাত পর্যটন ও বৈদেশিক রেমিট্যান্স কমিয়ে দিয়েছে।
এ দিকে, দেশটির সরকার জানিয়েছে, তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে বেল আউট এবং ভারত ও চীনের কাছ থেকে নতুন করে ঋণ সহায়তা চাইছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে