আরব সাগরে অশান্ত পরিস্থিতি যেন আর শান্তই হচ্ছে না। এবার সোমালিয়া উপকূলে ভারতীয় নাবিকসহ একটি মালবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার একটু পরপরই এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতীয় নৌবাহিনী অঞ্চলটিতে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।
লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটির নাম এমভি লীলা নরফোক। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, জাহাজটিতে অন্তত ১৫ জন ক্রু রয়েছেন, যাঁরা ভারতের নাগরিক। জাহাজটি থেকে আসা একটি ‘ডিস্ট্রেস কলের’ ওপর ভিত্তি করে ভারতীয় নৌবাহিনী পরিস্থিতির ওপর নজর রাখা শুরু করে। এরই মধ্যে জাহাজে থাকা ক্রুদের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নেভি।
ভারতের নৌবাহিনী আজ শুক্রবার সকালে এক বিবৃতিতে বলেছে, ‘আরব সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী মালবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে দ্রুত প্রতিক্রিয়া জানায় ভারতীয় নৌবাহিনী। এরই মধ্যে বিষয়টি মোকাবিলার জন্য একটি মিশন পাঠানো হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জাহাজটিতে থাকা ক্রুরা যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন চ্যানেলে একটি ডিস্ট্রেস কল পাঠায়। সেই কলে ইঙ্গিত দেওয়া হয় যে, আনুমানিক সশস্ত্র পাঁচ-ছয় ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাজটিতে নেমেছে।’ বিবৃতি অনুসারে, ডিস্ট্রেস কল পাওয়ার পরপরই ভারতীয় নেভি আইএনএস চেন্নাই নামে একটি যুদ্ধজাহাজকে ঘটনাস্থলের দিকে পাঠায়। এ ছাড়া শুক্রবার সকালে বেশ কয়েকটি ভারতীয় যুদ্ধবিমানও ঘটনাস্থলের আশপাশ দিয়ে উড়ে গেছে তথ্য সংগ্রহের আশায়।
ভারতীয় নৌবাহিনী দাবি করেছে, তারা পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ ছাড়া এই অঞ্চলে টহলরত বহুজাতিক টহল বাহিনীর সঙ্গেও তারা যোগাযোগ করে চলেছে।
এর আগে আরব সাগরের তীরবর্তী দেশ ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৬ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩৯ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে