আলোচিত প্যানডোরা পেপারসে বেরিয়ে আসছে একের পর এক বাঘা রাজনীতিক, ব্যবসায়ী, সেলিব্রেটির সম্পদের তথ্য গোপনের খবর। গতকাল রোববার প্রকাশ হওয়া এসব গোপন নথিতে বিশ্ব নেতা, রাজনীতিবিদ এবং বিলিয়নিয়ারদের গোপন সম্পদ এবং লেনদেনের প্রায় ১ কোটি ২০ লাখ নথি এখন বিবিসি প্যানারোমা, গার্ডিয়ানসহ বেশ কিছু সংবাদমাধ্যমের হাতে। এই প্যানডোরা পেপারসে উঠে এসেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও।
প্যানডোরা পেপারসের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন প্রেমিকার নাম সভেৎলানা ক্রিভোনোগিখ (৪৬)। তিনি ছিলেন তাঁর গৃহপরিচারিকা। তাঁর নামে অঢেল সম্পদ রয়েছে। সম্পদের আনুমানিক নিট মূল্য ১০ কোটি ডলার। পুতিন যখন সেন্ট পিটার্সবার্গের মেয়র ছিলেন তখন থেকেই পুতিনের সঙ্গে ক্রিভোনোগিখের সখ্য গড়ে ওঠে। জানা গেছে, তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে অঢেল সম্পদের মালিক ক্রিভোনোগিখের অবস্থা আগে এমন ছিল না। তাঁর বেড়ে ওঠা ঘনবসতিপূর্ণ অ্যাপার্টমেন্টে। শুধু ক্রিভোনোগিখই নন, পুতিনের আরও অনেক প্রেমিকাও অঢেল সম্পদের মালিক বনে গেছেন।
প্যানডোরা পেপারস অনুযায়ী, ২০০৩ সালের সেপ্টেম্বরে মোনাকোর মন্টে কার্লোতে অফশোর কোম্পানি ব্রুকভিল ডেভেলপমেন্ট লিমিটেড দুটি পানামার কোম্পানির মাধ্যমে ক্রিভোনোগিখের জন্য বিলাসবহুল চারতলা অ্যাপার্টমেন্ট ভবন কেনে। কাগজে-কলমে ব্রুকভিল ডেভেলপমেন্ট লিমিটেড মালিক হলেও নথি বিশ্লেষণে বেরিয়ে এসেছে মূল মালিক পুতিনের প্রেমিকা। পুতিনের প্রেমিকা ক্রিভোনোগিখের নামে সেন্ট পিটার্সবার্গেও ফ্ল্যাট রয়েছে। এছাড়া আরও অনেক মূল্যবান সম্পদ রয়েছে।
ক্রিভোনোগিখ একা নয়, পুতিনের সঙ্গে দীর্ঘ ঘনিষ্ঠ সম্পর্কের কল্যাণে আরও অনেকেই লাভবান হয়েছেন। বছরের পর বছর ধরে পুতিন ঘনিষ্ঠরা মোনাকোকে সম্পদের পাহাড় গড়েছেন। এই নগর রাষ্ট্রে কর আইন ও অন্যান্য বিধিবিধান অত্যন্ত শিথিল। এ কারণে সারা বিশ্বের ধনীদের অন্যতম গন্তব্য থাকে এই দেশ।
রুশ-মোনাকো কেন্দ্রীক সবচেয়ে ধনী ব্যক্তির গেনাদি তিমশেঙ্কো। তিনি সাবেক সোভিয়েত আমলা। ১৯৯০-এর দশক থেকে তিনি পুতিনের বন্ধু।
স্থানীয় আইনজীবী ডমিনিক অ্যানাসতাসিস গার্ডিয়ানকে বলেন, মোনাকো হলে সাগরের ওপর মস্কো। এমন এক নরগ রাষ্ট্র যেখানে টাকা কোথা থেকে এলো তা নিয়ে কেউ জানতে চায় না। এখানে টাকার উৎস খতিয়ে দেখার কোনো সংস্কৃতিই নেই। এখানে কর বিবরণ প্রকাশের প্রয়োজন হয় না।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১৬ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে