আফ্রিকার দেশ নাইজারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে দেশটির নির্বাচিত প্রেসিডেন্টকে। সারা বিশ্বের অধিকাংশ দেশই যখন এই অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে; সেখানে বিষয়টিকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক দীর্ঘ লেখায় প্রিগোঝিন নাইজারের পরিস্থিতির পেছনে ঔপনিবেশিক উত্তরাধিকারের জন্য দায়ী করেছেন এবং অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো বিশ্বজুড়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা করছে। নাইজার একসময় ফরাসি উপনিবেশ ছিল।
প্রিগোঝিন লিখেছেন, ‘নাইজারে যা ঘটেছে, তা বছরের পর বছর ধরে তৈরি হয়েছে। সাবেক উপনিবেশকারী দেশগুলো আফ্রিকার জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করছে। তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য সাবেক উপনিবেশকারীরা এই দেশগুলোতে সন্ত্রাসী ও বিভিন্ন দস্যু দলে ভরিয়ে দিচ্ছে। এভাবে একটি বিশাল নিরাপত্তা সংকট তৈরি হচ্ছে।’
লেখায় এরপর প্রিগোঝিন নিজের বাহিনীর প্রশংসা করে বলেন, ‘বিদেশিদের কারণে জনসংখ্যা ভুগছে এবং এ কারণে ভাগনারের প্রতি ভালোবাসা আছে মানুষের। কারণ, ভাগনারের এক হাজার সৈন্য শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে এবং সন্ত্রাসীদের ধ্বংস করতে সক্ষম এবং তাদের দেশে শান্তিপূর্ণ জনগণকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।’
এদিকে, দেখা মিলেছে রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের। গত জুনের ২৪ তারিখে ব্যর্থ অভ্যুত্থানের পর থেকেই দেখা মিলছিল না তাঁর। অবশেষে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর তাঁর দেখা পাওয়া গেছে। তা-ও আবার খোদ রাশিয়ায়। দেশটির সেন্ট পিটার্সবার্গে প্রিগোঝিনকে দেখা গেছে রাশিয়ায় নিযুক্ত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সঙ্গে।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলছে রাশিয়া-আফ্রিকা সামিট। ঠিক এই সময়েই শহরটিতে দেখা গেছে ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনকে। তাঁকে রাশিয়ায় নিযুক্ত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ফ্রেডি মাপুকার সঙ্গে হাত মেলাতে দেখা গেছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩১ মিনিট আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে