জার্মানিতে আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল যুগ। নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিতে যাচ্ছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতা ওলাফ শোলজ।
গতকাল বুধবার ফ্রি ডেমোক্রেটিক এবং গ্রিনস দলের সঙ্গে জোট গঠন করার কথা জানিয়েছেন শোলজ। এর মধ্য দিয়ে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার দুই মাস পর ক্ষমতায় যেতে জোট গঠনে সমর্থ হয়েছে দল তিনটি।
এদিকে জার্মানির নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিতে যাওয়া শোলজকে করোনার সংক্রমণরোধে কঠোর বিধিনিষেধ আরোপ করার পরামর্শ দিয়েছেন মের্কেল।
আজ বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, আমাদের আরও কঠোর হওয়া দরকার। আমি এ নিয়ে আমার উত্তরসূরিকে আজ স্পষ্টভাবে বলেছি। আমরা এখনো এই এক হয়ে বাজে সময় রুখে দিতে পারি।
জার্মানিতে টানা ১৬ বছর ক্ষমতায় থাকার পর ক্ষমতার বাইরে চলে গেল মের্কেলের নেতৃত্বাধীন রক্ষণশীল দল। তিন দলের ১৭৭ পাতার চুক্তিতে সবুজ প্রযুক্তি এবং ডিজিটাল মাধ্যমে বিনিয়োগ করার কথা উল্লেখ করা হয়। আগামী মাসে এ জোট সরকার গঠন এবং শপথ নিতে পারে ধারণা করা হচ্ছে। তবে সম্প্রতি দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শুরুতেই বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাঁদের।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে