
ট্রেনের বগির নিচে ঝুলে প্রায় ২৫০ কিলোমিটার ভ্রমণ করেছেন এক ব্যক্তি। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মধ্যপ্রদেশের ইতারসি থেকে ছাড়া জবলপুর-দানাপুর এক্সপ্রেসে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউয়ের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রেনটি জবলপুর স্টেশনের কাছে পৌঁছালে, রেলওয়ের কর্মীরা নিয়মিত পরিদর্শনের সময় ট্রেনের দুই চাকার মাঝে এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ তাঁরা লোকো পাইলটকে (ট্রেনের চালক) জানালে ট্রেন থামানো হয়।
जान जोखिम में डालक शख्स कर रहा था ट्रेन का सफर,युवक के खतरनाक और जानलेवा सफर का वीडियो आया सामने,बोगी के नीचे बनी ट्रॉली में छुपकर युवक ने तय किया 250 किलोमीटर का सफर,ट्रेन नं.12149,#railmin #wcr #jabalpur #AshwiniVaishnaw pic.twitter.com/pnoDgyFi0X
— Journalist Rajesh Vishwakarma (@rajeshjbp63101) December 26, 2024
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, তাঁর কাছে টিকিট কেনার মতো টাকা ছিল না। তাই জীবনের ঝুঁকি নিয়ে, বিপজ্জনক এই পদ্ধতিতে গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্ত নেন।
রেলওয়ে রক্ষণাবেক্ষণ বাহিনীর (আরপিএফ) পরিদর্শক বলেন, ‘লোকটিকে সুস্থ বলে মনে হয়নি। তাঁর আচরণ দেখে মনে হয়েছে, মানসিকভাবে অসুস্থ।’
তিনি জানান, লোকটির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ক্যারেজ ও ওয়াগন বিভাগের কর্মীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেন। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আরপিএফ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে