
মহাকাশ গবেষণায় একের পর এক উদ্যোগ নিচ্ছে ভারত। কিছুদিন আগে ভারতের চন্দ্রযান-৩ মিশন সফলভাবে চাঁদে রোভার নামিয়েছে। তার কয়েক দিন পরেই সূর্যকে পর্যবেক্ষণ করতে আরেকটি মহাকাশযান পাঠিয়েছে দেশটি। এবার দেশটি চাঁদে মানুষ পাঠানোর উপযোগী করে তৈরি মহাকাশযান ‘গগনযান’ প্রস্তুত করছে। সব ঠিকঠাক থাকলে আজ শনিবার গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে নির্ধারিত সময়ের মাত্র পাঁচ সেকেন্ড আগে বাতিল হয়ে যায় সেই পরীক্ষামূলক উৎক্ষেপণ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু ঠিকঠাকই চলছিল। রকেট নিয়ে যুক্ত করা হয়েছিল ডকে। শুরু হয়েছিল কাউন্টডাউনও। কিন্তু যাত্রা শুরুর মাত্র ৫ সেকেন্ড আগে পরীক্ষামূলক উৎক্ষেপণ বাতিল করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। পরবর্তী পরীক্ষামূলক উৎক্ষেপণ কবে হবে, সে বিষয়ে কিছুই জানায়নি ইসরো।
স্থানীয় সময় আজ শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতের মনুষ্যবাহী মহাকাশযান ‘গগনযান’-এর টিভি-ডি-১ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল। সেই ঘটনার সাক্ষী হতে ভোর থেকে ভিড় জমিয়েছিল সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা। কিন্তু উৎক্ষেপণের ঠিক ৫ সেকেন্ড আগে স্থগিত হয়ে যায় উৎক্ষেপণ। এরপর উৎক্ষেপণ স্থগিত রাখার বিষয়টি নিশ্চিত করেন ইসরোর প্রধান এস সোমনাথ।
সোমনাথ জানান, এয়ারলিফটের সময় কোনো সমস্যা হয়নি। মাটি ছাড়ার কমান্ডও ঠিকঠাকই গ্রহণ করেছিল রকেট। কিন্তু ইঞ্জিনের জ্বালানি দহনক্রিয়া শুরু করতে গিয়ে আমরা বাধা পাই। শিগগিরই গগনযানের রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণের তারিখ জানানো হবে বলেও জানান তিনি।
এস সোমানাথ বলেন, ‘ইঞ্জিনে জ্বালানি দহনক্রিয়া যে পরিমাণে হওয়ার কথা ছিল, কোনো একটি কারণে সেটি শুরু হতে পারেনি। এখানে কী ভুল হয়েছে তা আমাদের খুঁজে বের করতে হবে।’ রকেটটি নিরাপদ রয়েছে জানিয়ে সোমনাথ বলেন, ‘আমাদের গ্রাউন্ড সাপোর্ট কম্পিউটার এই অসংগতি ধরতে পেরে উৎক্ষেপণের বিষয়টি স্থগিত করে দেয়।’

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৬ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩৮ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে