ভারতের স্বাধীনতা সংগ্রামে কার অবদান কী তা নিয়ে বিতর্ক তুঙ্গে। গতকাল সোমবার দেশটির ৭৫ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে বিনায়ক দামোদর সাভারকরের নামও উচ্চারণ করেন ব্রিটিশ বিরোধী লড়াইয়ের জন্য। আর এতেই ক্ষিপ্ত হয়ে কংগ্রেস সভানেত্রী পাল্টা হুমকি দেন, ইতিহাস বিকৃত করার চেষ্টা বরদাশত করবে না দল।
ভারতের স্থানীয় সময় আজ মঙ্গলবার কংগ্রেসের নেতা জয়রাম রমেশ অভিযোগ করে বলেছেন, ‘সাভারকর ইংরেজদের হয়ে কাজ করেছেন, তাঁর সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের তুলনা টানা অনুচিত। তবে বিজেপি হিন্দুত্ববাদী নেতা সাভারকরের হয়ে প্রচারে ব্যস্ত।’ এবং বিজেপির এমন প্রচারকে কেন্দ্র করে কর্ণাটকে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে। রাজ্য সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়েছে।
টিপু সুলতানের পরিবর্তে সাভারকরের পোস্টার লাগানোকে কেন্দ্র করে কর্ণাটকে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। সেখানকার শিবমোঙ্গায় হিন্দুত্ববাদীরা টিপু সুলতানের বদলে সাভারকরের পোস্টার লাগাতে গেলে প্রতিবাদ একপর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। পরে সেই সংঘর্ষ ছড়িয়ে পরে রাজ্যের অন্যান্য অঞ্চলেও।
কর্ণাটক পুলিশের ডিজিপি অলোক কুমার জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া, দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে কর্ণাটক সরকার টিপু সুলতান ও দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরিবর্তে সাভারকারের ছবি প্রকাশ করা নিয়ে রাজনৈতিক উত্তেজনায় টগবগ করে ফুটছে কর্ণাটক। তবে সংকট কেবল কর্ণাটকেই সীমাবদ্ধ নেই, সাভারকর বনাম নেহরু লড়াই এখন দেশজুড়ে।
কংগ্রেস সাভারকরকে ইংরেজদের দালাল বলে চিহ্নিত করলেও বিজেপির কাছে তিন মহান স্বাধীনতা সংগ্রামী। এরই মধ্যে তৃণমূলের প্রচারিত স্বাধীনতা সংগ্রামীদের ছবিতে নেহরুর নাম না থাকায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। সব মিলিয়ে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতেও আসল স্বাধীনতা সংগ্রামী কারা তা নিয়েও বিতর্ক এড়াতে পারেনি ভারত।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩৫ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে