ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিতে ঠাঁই হয়নি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথের। কমিটি থেকে বাদ পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাদকারি এবং মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। দলের পার্লামেন্টারি কমিটিতে আবারও ফিরেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টানা দুই মেয়াদে উত্তর প্রদেশে বিজেপির হয়ে বিশাল জয় পেলেও দলটির কেন্দ্রীয় নীতি নির্ধারণী কমিটিতে জায়গা হয়নি যোগী আদিত্যনাথের। সম্প্রতি তাঁর দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার দলের সর্বোচ্চ কমিটিতে আসন পাওয়ার বিষয়ে গুঞ্জন শুরু হয়েছিল।
নতুন কমিটিতে আদিত্যনাথের জায়গা না হলেও যুক্ত হয়েছেন নতুন ৬ মুখ। তাঁরা হলেন—বিএস ইয়েদুরাপ্পা, সর্বানন্দ সনোয়াল, কে লক্ষণ, ইকবাল সিং লালপুরা, সুধা যাদব এবং সত্যনারায়ণ জাতিয়া। বিজেপির এই পার্লামেন্টারি কমিটি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন, দলীয় প্রধান নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।
মোদি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী নিতিন গাদকারি তাঁর জায়গা হারালেও কমিটিতে আবারও জায়গা করে নিয়েছেন, বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নিতিনের জায়গা হারানো তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে দারুণভাবে প্রভাব ফেলতে পারে বলেই ধারণা বিশ্লেষকদের। তবে নিতিন গাদকারির মতো জায়গা হারিয়েছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। ২০ বছর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার পরও তাঁকে দলীয় নীতি নির্ধারণী কমিটিতে স্থান হারানো তাঁর ওপর দলীয় হাইকমান্ডের অনাস্থার বহিঃপ্রকাশ।
এদিকে, দলের ইলেকশন কমিটিতে স্থান পেয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। রাজ্যের সাবেক এই মুখ্যমন্ত্রীকে পদাবনতি দিয়ে উপমুখ্যমন্ত্রী করার পর দলীয় সর্বোচ্চ কমিটিতে স্থান দেওয়ার মাধ্যমে তাঁকে পুরস্কৃত কার হয়েছে।
উল্লেখ্য, ব্যাপক রদবদল হলেও কমিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের বর্তমান প্রধান জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় নেতা বিএল সন্তোষের জায়গার কোনো পরিবর্তন হয়নি।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৮ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে