
ভারতের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বিরোধী নেতা অভিযোগ করেছেন, সরকারের পৃষ্ঠপোষকতায় তাঁদের আইফোনে দূর থেকে নজরদারি করার চেষ্টা করেছে হ্যাকারেরা। আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল আবার সেই বিষয়টি তাঁদের সতর্কবার্তা পাঠিয়ে জানিয়েছে। ওই নেতারা অ্যাপলের পাঠানো সেই মেসেজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ারও করেছেন।
অভিযোগকারী এসব নেতার মধ্যে রয়েছেন—শিব সেনার (উদ্ধব ঠাকরে) এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদী, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, আম আদমি পার্টির রাঘব চাড্ডা, কংগ্রেস নেতা শশী থারুর, দলটির গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা। এ ছাড়া ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরিও একই ধরনের বার্তা পেয়েছেন।
ভারতীয় বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা অভিযোগ করলেও অ্যাপল এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
তৃণমূলের মহুয়া মৈত্র তাঁর টুইটার হ্যান্ডেলে বলেছেন, ‘অ্যাপলের কাছ থেকে বার্তা ও ই-মেইল পেয়েছি যে—সরকার আমার ফোন ও ই-মেইল হ্যাক করার চেষ্টা করছে।’ এ সময় তিনি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টকে মেনশন করে বলেন, ‘জেগে উঠুন।’ মহুয়া মৈত্র ভারতের প্রধানমন্ত্রীকে উল্লেখ করে বলেন, তাঁদের প্রতি তাঁর করুণা হয়।
আম আদমি পার্টি থেকে নির্বাচিত বিধায়ক রাঘব চাড্ডা এ ধরনের কর্মকাণ্ডকে দেশের গণতান্ত্রিক স্বার্থ ও দেশের জনগণের ওপর হামলা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘কেবল আমার স্মার্টফোনই নয়, দেশের গণতান্ত্রিক স্বার্থও আজ হামলার মুখে। (অ্যাপলের) এই বার্তা আমাদের পেগাসাস স্পাইওয়্যার কেলেঙ্কারির কথা মনে করিয়ে দেয়, যা বিজেপির সমালোচকদের কণ্ঠ রোধ করার লক্ষ্যে ব্যবহার করা হয়েছিল।’
তবে বিরোধী দলের শীর্ষ নেতাদের এমন দাবির বিপরীতে বিজেপির নেতা অমিত মালব্য পাল্টা টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘সাধারণ সন্দেহভাজনেরাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হ্যাকিং নিয়ে ঝড় তুলেছেন এবং ক্ষতিগ্রস্ত হওয়ার ভান করছেন। সবই ভালো...তবে এই হল্লা বোল অতীতের মতো স্রেফ গলাবাজির মাধ্যমেই শেষ হবে।’

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩৯ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে