ভারতের মহারাষ্ট্র রাজ্যের ক্ষমতাসীন দল শিবসেনার নেতৃবৃন্দের মধ্যে কে ‘আসল’, তা নিয়ে বিভাজন ক্রমশ স্পষ্ট হচ্ছে। একপক্ষের দাবি শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরেই আসল নেতা। বিদ্রোহীদের দাবি তারা সংখ্যাগরিষ্ঠ, সুতরাং তারাই আসল।
শিবসেনার বিদ্রোহী অংশের নেতা একনাথ সিন্ধের পক্ষে রয়েছেন প্রায় ৪০ জন বিধায়ক। সঙ্গে দলীয় আরও ১০ জনের মতো নেতা। তাঁরা বর্তমানে বিজেপি শাসিত রাজ্য আসামের গুয়াহাটিতে একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করছেন। সেখানে তাঁরা বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে দাবি উদ্ধব ঠাকরের অনুসারীদের।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, উদ্ধব ঠাকরে এরই মধ্যে রাজ্যের বিধানসভার দলীয় নেতা হিসেবে একনাথ সিন্ধের পরিবর্তে অজয় চৌধুরীকে মনোনীত করেছেন। বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল অজয় চৌধুরীকে বিধানসভার নেতা পদে দাখিল করা আবেদনপত্রও গ্রহণ করেছেন। বিপরীতে দলীয় হুইপের পদে একনাথ সিন্ধের গ্রুপের মনোনীত প্রার্থী ভারত গোগাওয়ালার আবেদন নাকচ করেছেন।
এদিকে, বিদ্রোহ ঘোষণা করায় রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ডেপুটি স্পিকারকে অনুরোধ করেছেন একনাথ সিন্ধেসহ আরও ১৫ জন বিধায়ককে বিধানসভা থেকে বহিষ্কার করতে। এর পরিপ্রেক্ষিতে ডেপুটি স্পিকার কেন তাঁদের বহিষ্কার করা হবে না এই মর্মে নোটিশ জারি করলে দুই স্বতন্ত্র বিধায়ক একনাথ সিন্ধের গ্রুপকে রক্ষার্থে সরাসরি ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।
অপরদিকে, একনাথ সিন্ধে জানিয়েছেন তিনি নির্বাচন কমিশনের কাছে গিয়ে দাবি জানাবেন যে তাঁরাই আসল শিবসেনা। কারণ, তাঁর কাছেই সবচেয়ে বেশি সংখ্যক বিধায়ক রয়েছে।
মহারাষ্ট্রে শিবসেনার মিত্র শারদ পাওয়ারের দল ন্যাশনালিস্ট পার্টি–এনসিপি এবং কংগ্রেস জানিয়েছে তাঁরা উদ্ধব ঠাকরেকেই সমর্থন করবেন। তবে বিশ্লেষকদের ধারণা শিবসেনা যদি বিদ্রোহীদের বরখাস্ত করতে ব্যর্থ হয় তবে জোটের মিত্রদের সমর্থনের পরও সরকার টেকানো কঠিন হয়ে যাবে।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৩৭ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে