দুপুরের খাবারের পর অফিসে কাজ করতে করতে অনেকেরই ঘুমে চোখ বন্ধ হয়ে আসে। বিশ্বের প্রতিটি অফিসেই কর্মীদের প্রশ্ন করলে এমন অভিজ্ঞতার কথা শোনা যাবে। এ সমস্যার পাকাপাকি সমাধান করেছে ভারতের বেঙ্গালুরুর স্টার্ট আপ প্রতিষ্ঠান ওয়েকফিট সলিউশনস। সেখানে দুপুরের খাবারের পর কর্মীরা পাবেন ৩০ মিনিট ঘুমের সময়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
গত বৃহস্পতিবার ওয়েকফিট সলিউশনসের পক্ষ থেকে একটি টুইট শেয়ার করা হয়েছে। যেখানে কর্মীদের ঘুমানোর কথা নিশ্চিত করা হয়েছে।
ভারতের বেঙ্গালুরুর স্টার্ট আপ প্রতিষ্ঠান ওয়েকফিট সলিউশনসের সহপ্রতিষ্ঠাতা চৈতন্য রামালিঙ্গেগৌড়া। সম্প্রতি মেইল করে তিনি কর্মীদের জানিয়েছেন, তাঁর স্টার্ট আপে ৩০ মিনিট ঘুমের সময় পাবেন সব কর্মী। বেলা ২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে কর্মীদের ঘুমানোর সময়। এর নাম দেওয়া হয়েছে ‘অফিশিয়াল ন্যাপ টাইম’। থাকবে ন্যাপপডের ব্যবস্থা। সংস্থাটি ভবিষ্যতে শান্ত, অন্ধকার ঘরে সুন্দর ভাতঘুম দেওয়ার পরিবেশ তৈরিতেও মন দেবে বলে জানিয়েছে। যাতে ওই সময়ের পরিবেশ কর্মীদের ভালো ঘুমের উপযোগী রাখা যায়।
ওয়েকফিট সলিউশনসের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অনেকেই টুইট করেছেন। টুইটারে একজন লেখেন, ‘ভালো সিদ্ধান্ত।’
যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির সামাজিক মনোবিজ্ঞানী জেমস মাস এই ঘুমকে ‘পাওয়ার ন্যাপ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে