কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে গত ১৪ জানুয়ারি ভারতের মণিপুর রাজ্য থেকে শুরু হয়েছিল ‘ভারত জড়ো ন্যায় যাত্রা’। মাঝখানে দুই দিন বিরতি থাকায় আজ বুধবার ছিল এই যাত্রার ১৬ তম দিন। এই সময়ের মধ্যে মণিপুর থেকে নাগাল্যান্ড হয়ে আসাম, বিহার এবং সর্বশেষ পশ্চিমবঙ্গে অবস্থান করছে রাহুলের দল। যাত্রাপথে নানা ঘটনার মুখোমুখি হয়েছে এই দলটি। এর মধ্যে আসামের রাজ্য বিজেপি সরকারের অসহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। এবার পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর জানা গেল—কারা যেন বহরে থাকা রাহুলের গাড়িতে ঢিল ছুড়েছে। এতে গাড়িটির পেছনের কাচও ভেঙে গেছে।
তবে রাহুলের গাড়ির কাচ ভাঙার বিষয়টি পশ্চিমবঙ্গে ঘটেনি বলে দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টিকে তিনি ‘অযথা নাটক’ বলেও আখ্যা দিয়েছেন। দাবি করেছেন, ঘটনাটি পশ্চিমবঙ্গে প্রবেশের আগে বিহারেই ঘটেছে। মমতা বলেন, ‘কাচ ভাঙা অবস্থাতেই রাজ্যে ঢোকে গাড়ি। অযথা নাটক!’
বুধবার পশ্চিমবঙ্গের বহরমপুরে অনুষ্ঠিত এক সভায় মমতা আরও বলেন, ‘আমি হেলিকপ্টারে আসতে আসতে একটা মেসেজ পেলাম। রাহুলের গাড়িতে নাকি কাচ ভেঙেছে। আমি খোঁজ নিলাম। আমরা এসব পছন্দ করি না। আমরা করিও না। এসব ফর নাথিং নাটক করে কী লাভ! খোঁজ নিয়ে দেখলাম, বাংলায় নয়। ওটা কাটিহারে কিষাণগঞ্জে হয়েছে। কাচ ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি ঘটনার নিন্দা করি। কারও ওপর আক্রমণ হলে আমি নিন্দা করি। বিহারে সবে বিজেপি-নিতীশ এক হয়েছে, ওদের রাগ থাকতেই পারে।’
উল্লেখ্য, বিহারের কটিহার থেকে ‘ভারত জোড়া ন্যায় যাত্রা’ নিয়ে পশ্চিমবঙ্গের মালদহে প্রবেশ করেছিলেন রাহুল গান্ধী। তাঁকে দেখতে কটিহার ও মালদহ দুই এলাকাতেই বিপুল মানুষের ভিড় ছিল। কাটিহারে ভিড়ের চাপে ব্যারিকেড ভাঙার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে মালদহে বাংলা-বিহার সীমান্তে রাহুলের গাড়ির কাচ ভেঙেছে, এমন দাবির প্রেক্ষিতে শুরু হয় শোরগোল।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৪ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে