ভারতের মহারাষ্ট্রে সরকারের পতন এখন কেবল সময়ের অপেক্ষা। বিজেপির কৌশলে রাজ্যে ক্ষমতাসীন দল শিবসেনায় দেখা দিয়েছে ভাঙন। দলটির বিদ্রোহী নেতা একনাথ সিন্ধেসহ মোট ৩৪ জন বিধায়ক বর্তমানে বিজেপি শাসিত আসামের গুয়াহাটিতে বিলাসবহুল একটি হোটেলে অবস্থান করছেন। অনেকে বলছেন, দলত্যাগী একনাথ সিন্ধেই হতে পারেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।
শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ সিন্ধের দাবি, তাঁর সঙ্গে ৪৭ জন বিধায়ক রয়েছেন। এরই মধ্যে গুয়াহাটি থেকে তাঁকে সমর্থন করা বিধায়কদের তালিকা সংবলিত একটি চিঠি রাজভবনে পাঠিয়ে দিয়েছেন। ফলে শিবসেনা, কংগ্রেস ও এনসিপির জোট সরকারের পতন অনিবার্য।
এদিকে, মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে বলেছেন, ‘আমার নিজের লোকজন যদি আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে না চায়, তবে তাদের আমার সঙ্গে কথা বলা উচিত। আমি পদত্যাগে প্রস্তুত। আমি বালসাহেবের ছেলে, আমি পদের জন্য লালায়িত নই।’
এদিকে, মুখ্যমন্ত্রী উদ্ধভ নিজে ও রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি কোভিড আক্রান্ত। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্স করে বিধায়কদের সঙ্গে দলীয় বৈঠক করেন। তবে বৈঠককে অবৈধ বলে একনাথ সিন্ধে দাবি করেছেন তারাই আসল শিবসেনা।
কংগ্রেস নেতা কমলনাথের অভিযোগ, বিজেপি বিধায়ক কেনাবেচার মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করছে। কংগ্রেস উদ্ধভকেই সমর্থন করবে। এনসিপি নেতা শারদ পাওয়ারও একই কথা বলেছেন। তবে বিরোধী দলনেতা বিজেপির দেবেন্দ্র ফড়নবিশের দাবি বর্তমান সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৭ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে