ভারতের বিহার রাজ্যের মডেলেই দিল্লি থেকে বিজেপিকে হটানোর চেষ্টা শুরু করেছেন দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ। বিরোধীদের মধ্যে অনৈক্য থাকলেও কংগ্রেস, জেডি (ইউ), আরজেডি, সপা, এনসিপি, শিবসেনা, ডিএমকে ও বামপন্থী দলগুলো দিল্লি থেকে বিজেপিকে হটাতে মহাগাটবন্ধনে সম্মত হচ্ছে। তবে বিজেপি বিরোধী শিবিরের তৃণমূল, আম আদমি পার্টিসহ একাধিক দল কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে আসতে নারাজ।
আজ রোববার ভারতের সাবেক উপ প্রধানমন্ত্রী দেবীলালের জন্মদিনে তাঁর ছেলে ও আইএনএলডি নেতা ওমপ্রকাশ চৌটালা হরিয়ানার ফতেহাবাদে বিরোধী দলগুলোর সভার আয়োজন করলেও কংগ্রেস সেই সভা বয়কট করে। হরিয়ানায় বিরোধীদের সভায় বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব থেকে শুরু করে বিরোধী শিবিরের প্রায় সব দলের প্রতিনিধি অংশ নেন। তৃণমূলের প্রতিনিধিও ছিলেন সেখানে।
কংগ্রেস যোগ না দিলেও বিরোধী ঐক্যের বিষয়ে আশাবাদী বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। এদিনই তিনি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে সঙ্গে নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠক করেন। লালুর দাবি, ২০২৪ সালে বিজেপি হারছেই। তারই প্রস্তুতি শুরু হয়েছে বিরোধী শিবিরে। নিতীশের দাবি, বিরোধীরা বিজেপিকে হারাতে মরিয়া। তাই বিহারের মতো দিল্লির মসনদ থেকেও বিজেপি হঠাতে সবাই এক জোট হচ্ছেন। তবে বিরোধীদের সম্মিলিত প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তবে নিতীশ জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর দৌড়ে নেই। লালুর মতে, প্রধানমন্ত্রী ঠিক করার থেকে নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করা এখন সবচেয়ে জরুরি।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে