
হারানো জনসমর্থন ফিরে পেতে ভারতের হিন্দিভাষী অঞ্চলগুলোতে ‘নরম হিন্দুত্ববাদের’ পথ বেছে নিয়েছে ভারতের পুরোনো রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস। এমনই অভিযোগ পশ্চিমবঙ্গ রাজ্যে কংগ্রেসের জোট শরিক সিপিএমের। বাম শাসিত প্রদেশ কেরালায়ও দলের সর্বভারতীয় পার্টি কংগ্রেসেবিরোধী দল হিসেবে কংগ্রেসের ভূমিকার কড়া সমালোচনা করেছেন দলের নেতারা।
সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মতে, বিরোধীদের ঐক্যবদ্ধ করার প্রশ্নে ব্যর্থ কংগ্রেস। দলের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ কারাতও সমালোচনা করেছেন বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে কংগ্রেস নেতৃত্বের ব্যর্থতা নিয়ে।
ভারতে শাসক দল বিজেপির বিরুদ্ধে বিরোধীরা এক জোট হতে না পারার জন্য কংগ্রেসকেই দায়ী করছে সিপিএম। কেরালায় দলের পার্টি কংগ্রেস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সীতারাম বলেন, ‘বিজেপির শাসনে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। মানুষের দুর্ভোগ বাড়ছে। কিন্তু দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস গণ-আন্দোলনে ব্যর্থ।’
সামনেই গুজরাট, রাজস্থানসহ বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন। এ প্রসঙ্গে প্রকাশ কারাতের অভিযোগ, ‘হারানো জমি ফিরে পেতে কংগ্রেস এখন নিজেদের হিন্দু প্রমাণে ব্যস্ত। তাই ঘটা করে রামনবমী পালন বা মন্দির পরিদর্শনের মাত্রা বেড়ে গেছে।’
সিপিএমের পার্টি কংগ্রেস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কংগ্রেস নেতা শশী থারুরকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু কংগ্রেস তাঁকে সেই আমন্ত্রণ গ্রহণে নিষেধ করে। কারণ কেরালায় কংগ্রেসই বামদের বিরোধী দল। এই অবস্থায় বিজেপির পাশাপাশি কংগ্রেসেরও সমালোচনা করেছে সিপিএম। কৌশলগতভাবে সিপিএম তরুণ নেতাদের ওপর ভর করে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্তও নিয়েছে এবারের পার্টি কংগ্রেসে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে