ব্যাপক প্রাণহানির পর আন্দোলন প্রত্যাহার করা শুরু করেছে ইরাকের প্রখ্যাত শিয়া নেতা মুক্তাদা আল–সদরের সমর্থকেরা। স্থানীয় সময় আজ মঙ্গলবার ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন থেকে নিজেদের প্রত্যাহার শুরু করে তাঁর সমর্থকেরা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন অনুসারে, মুক্তাদা আল-সদরের রাজনীতি থেকে অবসর ঘোষণার পরপরই বিক্ষোভে ফেটে পড়েন তাঁর সমর্থকেরা। ক্ষোভের বশবর্তী হয়ে বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনের সরকারি ভবন এলাকায় ভাঙচুর চালান তাঁরা। বিক্ষোভ দমাতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০০ জনেরও বেশি।
এই ঘটনার পরপরই মুক্তাদা আল–সদর তাঁর সমর্থকদের গ্রিন জোন থেকে সরে যাওয়ার জন্য মাত্র ৬০ মিনিট অর্থাৎ ১ ঘণ্টার সময় দেন। অন্যথায় সেখানে থেকে যাওয়াদের কোনো কিছু হয়ে গেলে তাঁর দায় তিনি নেবেন না বলেও জানান।
ইরাকের নাজাফ শহরে অবস্থিত তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আল–সদর বলেন, ‘আমি ইরাকি জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই ঘটনায় তারাই কেবল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।’ আল-সদরের বক্তব্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হওয়ার পরপরই তাঁর সমর্থকদের গ্রিন জোন ত্যাগ করতে দেখা যায় এবং তার কয়েক মিনিট পরই সেনাবাহিনী গতকাল সোমবার সহিংসতা শুরুর পর জারি করা দেশব্যাপী কারফিউ তুলে নেয়।
এর আগে, গত বছরের অক্টোবরের নির্বাচনে সদরের নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও অন্য শিয়া দলগুলোর সঙ্গে বিরোধের কারণে সরকার গঠন সম্ভব হয়নি। প্রতিক্রিয়ায় পার্লামেন্ট থেকে নিজের দলের আইনপ্রণেতাদের প্রত্যাহার করে নেন তিনি। এর পর থেকে প্রতিবাদ ও অবস্থান ধর্মঘট করার মাধ্যমে চাপ প্রয়োগ করে যাচ্ছিলেন এই শিয়া নেতা। কিন্তু গতকাল সোমবার আকস্মিকভাবে নিজেকে রাজনীতি থেকে প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে