সৌদি আরবের পবিত্র গ্র্যান্ড মসজিদের মধ্যে নেতিবাচক আচরণে জড়িত থাকার কারণে রমজান মাস শুরুর পর থেকে এ পর্যন্ত ৪ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সে সঙ্গে, ওমরাহর ভুয়া অফার দিয়ে বিদেশিদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ৩৫টি প্রতারক প্রতিষ্ঠানকে শনাক্ত এবং সেগুলো বন্ধ করে দিয়েছে সৌদি সরকার।
তীর্থযাত্রায় আসা মুসল্লিদের জন্য শান্তিপূর্ণ এবং আরামদায়ক অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুটি পবিত্র মসজিদ কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।
বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে সৌদি আরবের পবিত্র শহর মক্কা ও মদিনায় মুসল্লিদের ভিড় বৃদ্ধি পায়। রমজানের শেষ ১০ দিনে নামে মুসল্লিদের ঢল। বিশ্বের নানা প্রান্ত থেকে এ সময়ে ওমরাহ পালন করতে আসেন লাখ লাখ মুসল্লি। এ সময় ভিড় কমানোর জন্য মুসল্লিদের কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
কাবায় আসার বদলে ওমরাহ পালন করতে আসা মুসল্লিরা যেন হোটেলে নামাজের যে ব্যবস্থা রয়েছে সেখানে নামাজ আদায় করেন, সে আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। বিশেষ করে, রমজানের শেষ ১০ দিন এই নির্দেশনা পালনের অনুরোধ করা হয়েছে।
এর আগে ভিড় কমাতে এবারের রমজানে একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। ওমরাহ পালনের জন্য সৌদি আরবের সরকারি ওয়েবসাইট নুসুকে অনুমতি নিতে হয়। কেউ যখন একবার ওমরাহ করেন তখন সেটি অ্যাপে লিপিবদ্ধ হয়ে যায়।
যখন একই ব্যক্তি আবারও ওমরাহর অনুমতি চেয়ে আবেদন করেন তখন তাকে একটি বার্তা পাঠানো হয়। এতে বলা হয় যে, রমজান মাসে একজন মুসল্লি কেবল একবারই ওমরাহ পালন করতে পারবেন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩৯ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে