আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর কারাবন্দী স্ত্রী বুশরা বিবি দেখা করার অনুমতি পেয়েছেন। সোমবার দেশটির ইসলামাবাদ হাইকোর্ট এই সাক্ষাতের অনুমতি দিয়েছেন।
এ বিষয়ে অ্যাক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সোমবার নিজ বাড়িতে বন্দী বুশরা বিবিকে আদিয়ালা কারাগারে স্থানান্তর এবং ঈদে ওই কারাগারেই তাঁর স্বামীর সঙ্গে সাক্ষাতের জন্য একটি আবেদনের শুনানি হয়েছে ইসলামাবাদ হাইকোর্টে।
শুনানির পর আদালত নির্দেশ দিয়েছেন—দুজনকে ঈদে দেখা করার অনুমতি দেওয়া উচিত। শুধু তাই নয়, অতিরিক্তভাবে প্রতি সপ্তাহেই তাঁদের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করা উচিত।
ইসলামাবাদে অবস্থিত ইমরান খানের বানিগালা বাসভবনটিকে সাব-জেল ঘোষণা করে সেখানে বুশরা বিবিকে রাখা হয়েছে। তবে দীর্ঘদিন ধরেই ইমরান খান যেখানে বন্দী—সেই আদিয়ালা কারাগারে স্থানান্তরিত হতে আবেদন জানিয়ে আসছিলেন বুশরা বিবি। এ বিষয়ে ইসলামাবাদ হাইকোর্টের বিচারক মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব বলেছেন—কোনো ব্যক্তিগত সম্পত্তিকে সাব-জেল ঘোষণা করার অধিকার সরকারের রয়েছে।
তবে বুশরা বিবিকে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি না দেওয়ায় এবং তাঁকে আদিয়ালা কারাগারে স্থানান্তর না করায় কারা প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি মিয়াঙ্গুল। তিনি আদিয়ালা কারাগারে কথিত অতিরিক্ত ভিড়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জানান, অতিরিক্ত ভিড়ের দাবি করা হলেও গত ৩১ জানুয়ারির পর অন্তত ১৪১ জন নারীকে এই কারাগারে রাখা হয়েছে।
বারবার আবেদন সত্ত্বেও বুশরা বিবিকে আদিয়ালা কারাগারে না পাঠানোর বিষয়টি আইনের শাসনকে ক্ষুণ্ন করেছে বলেও মন্তব্য করেন বিচারপতি।
গত ৩১ জানুয়ারি তোশাখানা মামলায় ১৪ বছরের সাজা পাওয়ার পর বুশরা বিবি আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন। গত ২২ ফেব্রুয়ারি আদিয়ালা জেল সুপারিনটেনডেন্ট ইসলামাবাদ হাইকোর্টকে জানিয়েছিলেন, নিরাপত্তা হুমকির কারণে ইমরান খানের স্ত্রীকে কারাগারে স্থানান্তর করা যাবে না।
উল্লেখ্য, সোমবার আরেক শুনানিতে তোশাখানা মামলায় ইমরান ও তার স্ত্রী দুজনের দণ্ডই স্থগিত ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট। এই মামলায় ইমরান-বুশরা দম্পতিকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং ১০ বছরের জন্য কোনো সরকারি পদে দায়িত্ব পালনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি প্রত্যেককে ৭৮ কোটি ৭০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪০ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে