
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে তোশখানা মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। তাঁকে আগামী ৩০ মার্চ আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।
আজ শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, আজ দিনভরই আদালতের বাইরে পিটিআই নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। হট্টগোল ও বিশৃঙ্খলার কারণে আগামী ৩০ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।
পুলিশ জানায়, ইসলামাবাদ হাইকোর্টের কাছে পিটিআই সমর্থকেরা ইট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের আদালতে উপস্থিতিকে কেন্দ্র করে ইসলামাবাদে এলিট কমান্ডো এবং সন্ত্রাসবিরোধী স্কোয়াডসহ প্রায় ৪ হাজার নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়।
এদিকে লাহোরে ইমরান খানের বাসভবন জামান পার্কে অভিযান চালিয়ে একে-৪৭ জব্দ করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ। পুলিশের বরাতে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের বাসভবন থেকে একে-৪৭ রাইফেল ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে পিটিআইয়ের ৬০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে সরকারপ্রধান হিসেবে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে (তোশাখানা মামলা) দায়ের হওয়া মামলায় হাজিরা না দেওয়ায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ইসলামাবাদ আদালত।
গত বছরের এপ্রিলে আস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারান পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এর পর থেকে রাজপথে নানা রাজনৈতিক কর্মসূচি নিয়ে সোচ্চার হয়ে ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১৭ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে