
মার্কিন সংবিধানের একটি অত্যন্ত বিরল আসল কপি ৪ কোটি ৩০ লাখ ডলারে কিনেছেন এক বিলিয়নিয়ার। এই কপি আবার একটি জাদুঘরে রেখে সবাইকে ফ্রিতে দেখার সুযোগ করে দিচ্ছেন তিনি। বৃহস্পতিবার কপিটি বিক্রির খবর জানা গেলেও এর এক দিন পরে ক্রেতার নাম প্রকাশ করা হয়েছে।
গতকাল শুক্রবার কপিটির ক্রেতার পরিচয় প্রকাশ করেছে সোথেবির নিলাম হাউস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ওই বিলিয়নিয়ারের নাম কেনেথ গ্রিফিন। তিনি শিকাগোতে হেজ ফান্ড সিটাডেলের সিইও। ১৭ হাজার ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীদের একটি দল ৪ কোটি ডলার দাম হাঁকালেও তাঁদের টপকে যায় গ্রিফিনের হাঁক। বৃহস্পতিবার নিলামে রেকর্ড মূল্যে ঐতিহাসিক এই নথি কিনে নেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৬৯ কোটি টাকা।
ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুসারে, ৫৩ বছর বয়সী এই বিলিয়নিয়ারের ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ২১ বিলিয়ন ডলার, যা তাঁকে যুক্তরাষ্ট্রের ৪৭তম ধনী হিসেবে অধিষ্ঠিত করেছে।
সংবিধানের এই বিরল কপিটি বিক্রির পরে সোথেবি ঘোষণা দেয়, কেনেথ গ্রিফিন তাঁর সংবিধানের অনুলিপিটি আরকানসাসের বেন্টনভিলের ক্রিস্টাল ব্রিজ মিউজিয়ামে বিনা মূল্যে ধার দেবেন। সেখানে খরচ ছাড়াই দর্শক এটি প্রদর্শন করতে পারবে।
গ্রিফিন মনে করেন, মার্কিন সংবিধান একটি পবিত্র দলিল, যা প্রতিটি আমেরিকান এবং যাঁরা আমেরিকান হতে চান, তাঁদের সবার অধিকারকে সংরক্ষিত করে। এই দলিল দেখার অধিকার সবার আছে এবং দেখা উচিত। তাই সংবিধানের এই অনুলিপি সব আমেরিকান এবং দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।
প্রসঙ্গত, স্বাধীনতা অর্জনের পর যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ইন্ডিপেনডেন্ট হলে ইউএস চার্টার বা মার্কিন সনদে স্বাক্ষর করা হয়। ১৭৮৭ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের স্বাক্ষরিত সনদের মধ্যে বর্তমানে ১১টি কপি পাওয়া যায়। এর মধ্যে এটি একটি। যুক্তরাষ্ট্রের জাতির জনক জর্জ ওয়াশিংটন, বেনিয়ামিন ফ্রাংকলিন, জেমস ম্যাডিসনসহ দেশটির প্রতিষ্ঠাতারা এই সনদে স্বাক্ষর করেছিলেন।

বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৯ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে