ইসলাম একটি সুশৃঙ্খল ও পরিপূর্ণ জীবনবিধান। সব বিষয়ে ইসলাম তার অনুসারীদের শৃঙ্খলা ও ঐক্যের শিক্ষা দিয়েছে। জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কাতার সোজা করা শৃঙ্খলার একটি শ্রেষ্ঠ উদাহরণ। হাদিসে জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কাতার সোজা করার অনেক গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। মহানবী (সা.) এরশাদ করেন, ‘তোমরা কাতার সোজা করো।
কেননা কাতার সোজা করা নামাজের পরিপূর্ণতার অংশ বিশেষ।’ (বুখারি) উল্লিখিত হাদিসে কাতার সোজা করাকে ‘নামাজের পরিপূর্ণতার অংশ’ বলা হয়েছে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, মহানবী (সা.) এরশাদ করেন, ‘তোমরা নামাজে কাতার সোজা করে নেবে। কেননা কাতার সোজা করা নামাজের সৌন্দর্যের অন্তর্ভুক্ত।’ (বুখারি) এ হাদিসে কাতার সোজা করাকে ‘নামাজের সৌন্দর্যের অন্তর্ভুক্ত’ বলা হয়েছে। কাতার সোজা করার ক্ষেত্রে প্রথম দিকের সারিগুলো পূর্ণ করতে হবে এবং মিলেমিশে দাঁড়াতে হবে। হাদিসে বর্ণিত হয়েছে, একদিন রাসুলুল্লাহ (সা.) আমাদের কাছে এসে বললেন, ‘ফেরেশতারা যেভাবে তাঁদের প্রভুর কাছে সারিবদ্ধ হন, তোমরা কি সেভাবে সারিবদ্ধ হবে না।’ আমরা নিবেদন করলাম, ‘হে আল্লাহর রাসুল, ফেরেশতারা তাঁদের প্রভুর কাছে কীভাবে সারিবদ্ধ হন?’ তিনি বললেন, ‘প্রথম সারিগুলো পূর্ণ করেন এবং সারিতে মিলেমিশে দাঁড়ান।’ (মুসলিম)
কাতার সোজা না করার ব্যাপারে হাদিসে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। নবী (সা.) বলেন, ‘তোমরা অবশ্যই কাতার সোজা করে নেবে; নতুবা আল্লাহ তাআলা তোমাদের মাঝে মতভেদ সৃষ্টি করে দেবেন।’ (বুখারি) কাতার সোজা করার পদ্ধতি হলো, মুসল্লিরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে এবং মসজিদে কাতার সোজা করার জন্য যে রেখা টানা থাকে, পায়ের গোড়ালি সেখানে রাখবে।
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
১২ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
১২ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
১২ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
১২ ঘণ্টা আগে