মাতৃভাষা আল্লাহর বিশেষ দান; অফুরান এক নিয়ামত, যার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ইসলামে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে নবী-রাসুলগণ বিভিন্ন জাতির কাছে প্রেরিত হয়েছেন। তাঁরা সবাই ছিলেন নিজ নিজ জাতির মাতৃভাষায় পারদর্শী। আর সেই ভাষায় আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন।
পৃথিবীর সব ভাষাই আল্লাহ তাআলার সৃষ্টি। ভাষার বৈচিত্র্য মহান আল্লাহর অন্যতম নিদর্শন। এরশাদ হচ্ছে, ‘তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।’ (সুরা রোম: ২২)
বিশুদ্ধ ভাষায় কথা বলা মহানবী (সা.)-এর আদর্শ। তিনি ছিলেন আরবের শ্রেষ্ঠ শুদ্ধভাষী। সব সময় তিনি প্রমিত আরবিতে কথা বলতেন। আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘আমি আরবের শ্রেষ্ঠ শুদ্ধভাষী; কোরাইশ গোত্রে আমার জন্ম।...’ (আল-বদরুল মুনির) অন্য হাদিসে বর্ণিত হয়েছে, নবী (সা.) বলেন, ‘আমাকে দান করা হয়েছে সর্বমর্মী বচন।’ (মুসলিম)
কেউ অশুদ্ধ শব্দ বা বাক্য ব্যবহার করলে মহানবী (সা.) শুধরে দিতেন। হাদিসে বর্ণিত হয়েছে, একবার নবী (সা.) ঘরে অবস্থান করছিলেন, তখন বনু আমেরের এক লোক এসে তাঁর কাছে অনুমতি চেয়ে বললেন, ‘আমি কি আসব?’ নবী (সা.) তাঁর সেবককে বললেন, ‘তার কাছে গিয়ে অনুমতি চাওয়ার আদব শিখিয়ে দাও। তাকে বলতে বলো—আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি?’ এ কথা শুনে লোকটি বললেন, ‘আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি?’ নবী (সা.) তাঁকে অনুমতি দিলেন এবং তিনি ভেতরে প্রবেশ করলেন। (আবু দাউদ)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
১১ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
১১ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
১১ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
১১ ঘণ্টা আগে