কোরবানি সম্পর্কে কোরআন-হাদিসে ব্যাপক আলোচনা এসেছে। কোরআনে এরশাদ হয়েছে, ‘হে নবী, তুমি তাদের আদমের দুই পুত্র হাবিল ও কাবিলের ঘটনা ভালো করে বর্ণনা করো। তারা যখন কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি কবুল হলো, কিন্তু অন্যজনের কোরবানি কবুল হলো না। ক্ষিপ্ত হয়ে সে বলল, আমি তোমাকে খুন করব। অন্যজন বলল, প্রভু তো শুধু আল্লাহ। তিনি মুত্তাকিদের কোরবানিই কবুল করেন।’ (সুরা মায়েদা: ২৭) অন্য আয়াতে এরশাদ হয়েছে, ‘হে নবী, তাদের বলুন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সবকিছুই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহরই জন্য। তিনি একক ও অদ্বিতীয়। এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম।’ (সুরা আনআম: ১৬২ ও ১৬৩)।
কোরবানি সম্পর্কে হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) মদিনায় ১০ বছর থেকেছেন এবং প্রতিবছর কোরবানি করেছেন।’ (তিরমিজি: ১৫০৭)। অন্যত্র রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোরবানির দিন মানুষ যে কাজ করে, তার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে (কোরবানির পশুর) রক্ত প্রবাহিত করা। অর্থাৎ কোরবানি করা।’ (তিরমিজি: ১৪৯৩)
কোরবানির ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হজরত জায়েদ ইবনে আরকাম (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবিগণ বলেন, ‘হে আল্লাহর রাসুল, কোরবানিতে কি আমাদের জন্য সওয়াব আছে?’ তিনি বললেন, ‘কোরবানির পশুর প্রতিটি পশমের পরিবর্তে একটি করে প্রতিদান রয়েছে।’ সাহাবিগণ আবার জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, পশমওয়ালা পশুদের ব্যাপারে কী হবে? অর্থাৎ এদের পশম তো অনেক বেশি?’ তিনি বললেন, ‘পশমওয়ালা পশুদের প্রতিটি পশমের পরিবর্তে একটি করে নেকি রয়েছে।’ (ইবনে মাজাহ: ৩১২৭)

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
১২ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
১২ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
১২ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
১২ ঘণ্টা আগে