প্রশ্ন: ঋতুস্রাবের সময় নারীরা কোন কোন আমল করতে পারবে? জিকির, তাসবিহ ও সকাল-সন্ধ্যার দোয়াগুলো কি পাঠ করা যাবে? শরিয়তের আলোকে জানালে কৃতজ্ঞ থাকব।
জাহানারা বেগম, কুমিল্লা
উত্তর: ঋতুস্রাব চলাকালে সব ধরনের নামাজ আদায় ও রোজা রাখা নিষিদ্ধ। পরে এই সময়ের ফরজ নামাজগুলোর কাজা করতে হয় না। তবে ফরজ রোজা ছুটে গেলে পরে আদায় করে নিতে হয়। আয়েশা (রা.) বলেন, আমরা নবী (সা.)-এর সময়ে ঋতুমতী হলে নামাজের কাজা করতাম না।’ (মুসলিম: ৩৩৫)
এই বিশেষ সময়ে কোরআন তিলাওয়াত করাও নিষেধ। কারণ ঋতুস্রাবের কারণে গোসল আবশ্যক হয়ে যায়। আর গোসল আবশ্যক হলে কোরআন তিলাওয়াত নাজায়েজ। রাসুল (সা.) বলেন, ‘ঋতুমতী নারী ও গোসল ফরজ হওয়া ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে না।’ (তিরমিজি: ১৩১)
পবিত্র কোরআন স্পর্শ না করে এবং পুরো আয়াত তিলাওয়াত না করে যদি কয়েক শব্দ বা আয়াতের একাংশ তিলাওয়াত করা হয়, তবে কোনো সমস্যা নেই। এ ছাড়া পবিত্র কোরআনের যেসব আয়াত দোয়া হিসেবে পাঠ করা হয়, সেগুলো কেবল দোয়া হিসেবে পাঠ করলেও কোনো সমস্যা নেই। নারী যদি কোরআনের শিক্ষক হন, তবে শিক্ষার্থীদের পড়ানোর সময় পুরো আয়াত একসঙ্গে তিলাওয়াত না করে ভেঙে ভেঙে দু-এক শব্দ করে পড়াতে কোনো সমস্যা নেই।
হজের সময় ঋতুস্রাব শুরু হলে পবিত্র কাবাঘর তাওয়াফ করা ছাড়া বাকি সব ইবাদত যথানিয়মে পালন করতে হবে। তাওয়াফ পরে কাজা আদায় করে নেবে।
ঋতুস্রাবের সময় সব ধরনের দোয়া ও তাসবিহ পাঠ করা যাবে। হাদিসে এসেছে, রাসুল (সা.) সব সময় আল্লাহর স্মরণ করতেন। (মুসলিম: ৭১২) কারণ দোয়া বা তাসবিহ পাঠের জন্য পবিত্রতা জরুরি নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা মুমিন: ৬০)
সুতরাং এই সময়ে নারীরা কালিমা তাইয়েবা, কালিমা শাহাদাত, কালিমা তাওহিদ, দুরুদ শরিফ, ইস্তিগফার, সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাসসহ সব ধরনের দোয়া ও জিকির করতে পারবেন। এ ছাড়া আজানের জবাব দিতেও কোনো সমস্যা নেই। (ফাতাওয়া হিন্দিয়া: ১/ ৩৮)
উত্তর দিয়েছেন: ইসলামবিষয়ক গবেষক

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
২ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
২ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
২ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
২ ঘণ্টা আগে