পবিত্র মদিনা শহরের অদূরে অবস্থিত ঐতিহাসিক আল-ফাকির কূপ ব্যাপক উন্নয়ন ও সংস্কারকাজের পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। কূপটি সাহাবি হজরত সালমান ফারসি (রা.)-এর জীবনের গল্পের সঙ্গে গভীরভাবে যুক্ত বলে একে সালমান ফারসি কূপও বলা হয়।
সৌদি প্রেস এজেন্সি জানায়, ১৪ শতকের বেশি সময় ধরে এই কূপ ঐতিহাসিক স্থাপনা হিসেবে স্বমহিমায় দাঁড়িয়ে আছে। এর সঙ্গে সরাসরি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সময়কালের ইতিহাস জড়িত।
মদিনার পবিত্র মসজিদে নববি থেকে কয়েক কিলোমিটার দূরত্বে ঐতিহাসিক কুবা মসজিদের পাশেই হজরত সালমান ফারসির স্মৃতিবিজড়িত ঐতিহাসিক খেজুরবাগানেই এই কূপ অবস্থিত। বাগানের পানি জোগাড় করতে একসময় কূপটি ব্যবহার করা হতো। বর্তমানে মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ ও অন্য কয়েকটি সংস্থার তত্ত্বাবধানে এটির সংস্কার করা হয় এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
ইতিহাস গবেষক ফুয়াদ আল-মাগামিসি বলেন, আল-ফাকির কূপ সাহাবি হজরত সালমান ফারসির জীবনের গল্পের সঙ্গে যুক্ত। তিনি ক্রীতদাস হিসেবে মদিনায় এসেছিলেন এবং এই বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন। হাদিসের কিতাবে তাঁর দাসত্ব থেকে মুক্তির বিখ্যাত গল্পে বলা হয়েছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) বাগানমালিকের কাছ থেকে তাঁকে নির্দিষ্ট মুক্তিপণের বিনিময়ে মুক্ত করেছিলেন। ফলে এই বাগানের পাশাপাশি কূপটিও সালমান ফারসি কূপ নামে পরিচিতি লাভ করে।
সংস্কারকাজের অংশ হিসেবে কূপ ও এর নালাগুলোর চারপাশে একটি লোহার বেড়া স্থাপন করা হয়। মদিনার স্থানীয় পাথর দিয়ে মজবুত জলপথ, সেতু ও প্রধান ফটক নির্মাণ করা হয়। এতে কূপের মূল কাঠামোর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করা হয়।
বেষ্টনের ভেতরে বেশ কয়েকটি খেজুরগাছও লাগানো হয়েছে। উঠোনকে করা হয়েছে প্রশস্ত ও মনোরম। স্থাপন করা হয়েছে চমৎকার সব বেঞ্চও। প্রবেশদ্বারে একটি তথ্যমূলক ফলক যুক্ত করা হয়েছে, যা কূপটির ইতিহাস ও অবস্থান সম্পর্কে বিশদ বিবরণ দেয়।
সূত্র: আরব নিউজ

শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।
১২ ঘণ্টা আগে
দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে। বাড়ছে নিস্তব্ধতা। কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইহুদি পণ্ডিত। তাঁর চোখ আকাশের দিকে স্থির। মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তাঁর কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায়...
১২ ঘণ্টা আগে
মানুষের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা। এটি মানুষের চিন্তাচেতনা, নিজস্ব সংস্কৃতি, অনুভূতি প্রকাশ ও আত্মপরিচয়ের প্রধান বাহক। বিশেষত মাতৃভাষা মানুষের হৃদয় ও আবেগের ভাষা। যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তা অপরিহার্য ভূমিকা রাখে।
১২ ঘণ্টা আগে
রমজানের স্নিগ্ধ আমেজ আর আনন্দের জোয়ারে মিসরের পুরোনো কায়রোর সমকক্ষ আর কোনো জনপদ নেই বললেই চলে। এখানকার প্রতিটি রাস্তা, অলিগলি দিয়ে হাঁটার সময় আপনার চোখে পড়বে পবিত্র মাসকে বরণ করে নেওয়ার একেকটি জীবন্ত দৃশ্য। কেউ হয়তো নিজের বাড়ির আঙিনায় বা দোকানের সামনে বসে লোহা কিংবা...
১২ ঘণ্টা আগে