এক যুগ আগেও শিশুকে বর্ণমালা চেনাতে পাতলা ছোট ছোট রঙিন বই ছিল প্রধান ভরসা। নানা রঙের এ, বি, সি চেনানো হতো অ্যাপল, বুক ও কেকের ছবি দিয়ে। এখনো একইভাবে শিশুরা বর্ণ চিনতে শেখে। তবে বইয়ের বদলে অ্যাপ কিংবা ইউটিউব চ্যানেলও হতে পারে বিকল্প মাধ্যম। অ্যাপের মাধ্যমে বর্ণ চেনার ক্ষেত্রে শিশুরা এটাকে পড়াশোনা বলে মনে করে না। ফলে খেলতে খেলতেই স্কুলে ভর্তির প্রস্তুতি তৈরি হয়ে যায়।
আগামী বছরের শুরুতে অনেক শিশুই জীবনে প্রথমবারের মতো স্কুলে যাবে। তাদের আগেভাগেই কিছু শেখাতে চাইলে ফোনে নামাতে পারেন ‘এবিসি কিডস’ অ্যাপটি। এই অ্যাপ দেখেই ইংরেজি সব বর্ণ শিখতে পারবে আপনার ছোট্ট শিশুটি। অ্যাপের বর্ণগুলোর ওপর স্পর্শ করলেই সেগুলো রঙিন হয়ে যাবে। এতে করে শুধু বর্ণ নয়, রঙের সঙ্গেও পরিচয় হবে তাদের। বেগুনি, নীল, হলুদের মধ্যে পার্থক্য করতে শিখবে।
অ্যাপে বড় ও ছোট হাতের বর্ণগুলো টেনে টেনে মেলাতে হয়। ‘সি’ দিয়ে যে ‘কেক’ লেখা হয়, সেটাও এখানে শিখিয়ে দেওয়া হয়।
স্ক্রিনের মাঝে বিশাল আকারের একটি বর্ণ থাকে। সেই বর্ণ রং করলে দুই পাশে থাকা দুটি বিড়াল নেচে ওঠে। প্রতিটি ধাপ শেষে এখানে খেলনা ও স্টিকার পাবে শিশুরা।
৪০ মেগাবাইটের অ্যাপটি বেশ রঙিন। এতে কোনো বিজ্ঞাপন নেই।
বর্ণের পাশাপাশি শিশুদের ইংরেজি ছড়া শেখাতে চাইলে ইউটিউব চ্যানেল ‘কোকোমেলনে’ও ঢুঁ মারতে পারেন। সেখানে শিশুদের জন্য অনেক ধরনের অ্যানিমেশন ভিডিও আছে। কোকোমেলন চ্যানেলের অন্যতম জনপ্রিয় ভিডিও হলো এবিসি সং। এই ভিডিওতে বর্ণমালাগুলোকে নাচতে দেখা যায়। মানুষের মতো তাদেরও থাকে এক জোড়া চোখ ও চার হাত-পা। প্যাঁচার গায়েও এ, বি, সি, ডি দেখা যাবে।
ছড়া গানের তালে তালে যখন প্যাঁচাগুলো দুলবে, তখন শিশুরাও বেশ মজা পাবে।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৬ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১১ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১১ ঘণ্টা আগে