আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এই দিনে দুটি প্রশ্ন আপনার উদ্দেশে—বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি? জনবহুল দেশের তালিকায় বাংলাদেশের অবস্থানই বা কত? উত্তর দুটি যদি জানা না থাকে, তবে বিশেষ দিনের এ লেখা আপনারই জন্য।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকায় চীনই ছিল সবার ওপরে। কিন্তু ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ডের (ইউএনএফপিএ) ২০২৩ সালের স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্টে দেখা যায় ভারত টেক্কা দিয়েছে চীনকে। এর বড় কারণ ওই বছর চীনে ১ কোটি ১১ লাখ মানুষের মৃত্যুর বিপরীতে নতুন জন্ম ৯০ লাখ। অর্থাৎ এর মাধ্যমে টানা দ্বিতীয় বছরের মতো মোট জনসংখ্যা কমল দেশটিতে।
এখান নিশ্চয় আপনার মনে প্রশ্ন জাগছে, বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? ওয়ার্ল্ড পপুলেশন রিভিও ডট কমের হিসাবে জনবহুল দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৮ নম্বরে।
চলুন তবে ওয়ার্ল্ড পপুলেশন রিভিওর দেওয়া সর্বশেষ তথ্য অনুয়ায়ী বিশ্বের শীর্ষ ১০ জনবহুল দেশের নাম জেনে নেওয়া যাক।
আগেই বলা হয়েছে, তালিকায় এখন শীর্ষস্থান ভারতের দখলে। দক্ষিণ এশিয়ার দেশটির বর্তমান জনসংখ্যা ১৪৪ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৮৫২। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ০.৯২ শতাংশ। বিশ্বের মোট জনসংখ্যার ১৮.১ শতাংশের বাস সেখানে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চীনের জনসংখ্যা ১৪২ কোটি ৫১ লাখ ৭৮ হাজার ৭৮২। দেশটির জনসংখ্যা হ্রাসের হার .০৩ শতাংশ। বিশ্বের মোট জনসংখ্যার ১৭.৮ শতাংশের বাস পূর্ব এশিয়ার দেশটিতে।
জনবহুল দেশের তালিকায় তৃতীয় স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। অবশ্য ভারত ও চীনের থেকে এদিকে অনেকটাই পিছিয়ে উত্তর আমেরিকার দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩৪ কোটি ১৮ লাখ ১৪ হাজার ৪২০।
তালিকায় চারে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া এবং পাঁচে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। দেশ দুটির জনসংখ্যা যথাক্রমে ২৭ কোটি ৯৭ লাখ ৯৮ হাজার ৪৯ এবং ২৪ কোটি ৫২ লাখ ৯ হাজার ৮১৫ জন।
তালিকায় পরের পাঁচটি স্থান যথাক্রমে নাইজেরিয়া, ব্রাজিল, বাংলাদেশ, রাশিয়া ও ইউরোপের।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিওর দেওয়া তথ্য বলছে, বর্তমানে জনবহুল দেশের তালিকায় অষ্টম স্থানে থাকা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৪৭ লাখ ১ হাজার ২১১, যা বিশ্বের মোট জনসংখ্যার ২.১৮ শতাংশ।
সূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিও, ইন্ডিয়ান এক্সপ্রেস

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৬ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১০ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১০ ঘণ্টা আগে