উপকরণ
দুধ দেড় লিটার, ছানার পানি, ভিনেগার কিংবা লেবুর রস দেড় টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, ৫টি ছোট এলাচির গুঁড়ো।
প্রণালি
ছানার পানি, ভিনেগার কিংবা লেবুর রস দিয়ে দুধের ছানা তৈরি করে নিন। পাতলা সুতি কাপড়ে বেঁধে ছানা থেকে পানি ছেঁকে নিন।
এবার একটি পরিষ্কার পাত্রে ছানা ভালো করে মেখে নিন। একদম মোলায়েম না হওয়া পর্যন্ত মথে নিন। মাঝখানে একবার ১ টেবিল চামচ চিনি দিন। দিয়ে দিন পাঁচটি ছোট এলাচির গুঁড়ো। তারপর আবারও মথে নিন। ছানাকে ডোর মতো বানিয়ে একটি ছোট টিফিন বক্সে ছড়িয়ে দিন। চাইলে স্টিলের বাটিতেও ছানা ছড়িয়ে দিতে পারেন।
চুলায় একটি ননস্টিক পাত্র বসিয়ে তাতে পানি দিন। পানির ওপর স্ট্যান্ড বসিয়ে তার ওপর অ্যালুমিনিয়াম বা স্টিলের টিফিন বক্স বসিয়ে নিন। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুন বাড়িয়ে দিন। পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা তুলে ফেলুন। একটি টুথপিকের সাহায্যে দেখে নিন এর গায়ে ছানা লেগে আছে কি না। কিছু লেগে না থাকলে বুঝবেন ছানা হয়ে গেছে। ঠান্ডা করে ছানা একটি পাত্রে ঢালুন। সবশেষে নিজের ইচ্ছে অনুযায়ী আকারে কেটে নিন। তিন কোনা কিংবা চার কোনা করেও কাটতে পারেন।
ছবি: লেখক

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
২ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৫ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১ দিন আগে