অফিস থেকে ফিরেই যদি হোয়াটসঅ্যাপে মেসেজ ভেসে ওঠে—দল বেঁধে আজ রাতেই বন্ধুরা আসছে আপনার বাড়িতে। তাহলে সবার আগে ঝাড়ু, মপ, ওয়াইপার খুঁজতেই ছুটতে হয়। ঘরটা অন্তত দেখার মতো তো হওয়া চাই! তাড়াহুড়ো না করে ঝটপট যদি কয়েকটি বিষয়ে নজর দেওয়া যায়, তাহলেই ঘরটা অতিথিদের আগমনের জন্য প্রস্তুত হয়ে উঠবে সহজে।
পরিবারে একাধিক সদস্য থাকলে কাউকে দায়িত্ব দিয়ে দিন ছড়িয়ে-ছিটিয়ে থাকা জামাকাপড় ভাঁজ করে আলমারিতে তুলতে। এতেই ঘর অনেকটা হালকা হবে। এরপর ওয়ার্ম ল্যাম্পশেডটি জ্বালিয়ে দিন। ল্যাম্পের নরম আলোয় ঘর ভরে উঠবে। চোখের আরামও পাওয়া যাবে।
ঘরের জানালাগুলো কিছুক্ষণের জন্য খুলে দিন। তাতে ঘর থেকে গুমোট ভাবটা কেটে যাবে। বসার ঘরের ডিভান, সোফা ও কুশন ঠিকঠাক করুন। তবে ঘর গোছাতে শুরু করার আগেই রুমে ফ্রেশনার ছড়িয়ে দিন। এতে ঘরময় সুবাস ভেসে বেড়াবে। আসবে ফুরফুরে ভাব।
শেষবেলার অতিথি বলে কথা! বেশি গুরুত্ব দিন খাবারের টেবিলকে। টেবিলক্লথ থাকলে তা বদলে দিন। কাচের টেবিল হলে ভালোভাবে মুছে নিন। এবার যেসব পাত্রে খাবার পরিবেশন করবেন, সেগুলো বের করুন। তবে এ ক্ষেত্রে ঝটপট রাতের খাবার সেরে নেওয়া যাবে এমন দু-তিনটি রেসিপি বেছে নিন। অথবা খাবারের অর্ডার করতে পারেন।
খাবারঘরের বেসিন এবং কমন বাথরুম পরিষ্কার করে মূল দরজার কার্পেট বদলে দিলেই আপনার কাজ সারা।
তবে অতিথিদের যদি শোয়ার ঘরেও যাওয়ার ব্যাপার থাকে, তাহলে আগেই বিছানার চাদর ও বালিশের কভার বদলে নিতে হবে।
সূত্র: অ্যাপার্টমেন্ট থেরাপি, লিভ স্পেস ও অন্যান্য

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৭ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৮ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১২ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১২ ঘণ্টা আগে