‘চুল পাকিলে লোকে হয় না বুড়ো...’ এটি গান হিসেবে শ্রুতিমধুর হলেও বাস্তবে মানুষ কালো চুলই পছন্দ করে। সাদা চুল কালো করতে যাঁরা মেহেদি রং পছন্দ করেন না, তাঁরা ব্যবহার করতে পারেন ব্ল্যাক টি। এটি সাদা চুল কিছুটা কালো করে এবং চুলে উজ্জ্বলতা ফিরিয়ে দিতে পারে।
সাময়িক রং
‘জার্নাল অব মেডিকেল সায়েন্সেস’-এ প্রকাশিত একটি গবেষণার তথ্য অনুযায়ী, ব্ল্যাক টি-তে থাকে ট্যানিনস। এই উপাদান চুলের রং কিছুটা কালো করে। চুল সাদা হওয়ার শুরুতে এটি খুব ভালো কাজে দেয়। তবে প্রতিবার ধোয়ার সঙ্গে সঙ্গে এই রং ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকে। ফলে চাহিদামতো কালো রং বজায় রাখতে ব্ল্যাক টি পুনরায় ব্যবহার করতে হবে।
মাথার ত্বকের সুস্বাস্থ্য
ব্ল্যাক টি উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। ফলে এটি মাথার ত্বককে ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। এ ছাড়া এতে উপস্থিত ক্যাফেইন মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়াতে সহায়ক।
চুলের বৃদ্ধি
ব্ল্যাক টি ব্যবহার চুলের বাড়ার জন্যও উপকারী। এতে থাকা ক্যাফেইন চুল পড়ার সঙ্গে সম্পর্কিত ডাইহাইড্রো টেস্টোস্টেরোন নামক হরমোনের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা পালন করে।
শুধু ব্ল্যাক টি চুলে ব্যবহার করা যায়। তবে ব্ল্যাক টি কফি, গ্রিন টি, অ্যাপল সিডার ভিনেগারের সঙ্গে মিশিয়েও চুলে স্প্রে করা যেতে পারে।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৯ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১০ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১৪ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৪ ঘণ্টা আগে