ঢাকার কাছেই। কিন্তু দেখার আছে অনেক কিছু; বিশেষ করে প্রকৃতি। বসন্ত ও গ্রীষ্মে মানিকগঞ্জ যেন রূপের ডালি নিয়ে অপেক্ষা করে। বিস্তীর্ণ সবুজ মাঠের শেষ প্রান্তে টকটকে লাল শিমুল কিংবা পলাশের দেখা পাওয়া এ অঞ্চলে খুব স্বাভাবিক। এর ওপর গ্রীষ্মে আছে কৃষ্ণচূড়া। ছাতার মতো কৃষ্ণচূড়াগাছের সবুজ পাতা ছাপিয়ে দেখা যাবে টকটকে লাল কৃষ্ণচূড়া।
একইভাবে সবুজ কোনো মাঠ কিংবা কেটে রাখা গমখেতের নয়নাভিরাম দৃশ্য। বসন্ত ও গ্রীষ্মে সবারই একবার করে যাওয়া উচিত মানিকগঞ্জের যেকোনো জায়গায়।
শুধু শিমুল, পলাশ কিংবা কৃষ্ণচূড়া নয়; পুরো মানিকগঞ্জের যেকোনো জায়গায় দেখা যাবে সবুজ পাতার প্রেক্ষাপটে ফুটে থাকা সাদা বরুণ। মানিকগঞ্জের ঘিওর, সিংগাইর, সাটুরিয়া, হরিরামপুর, শিবালয়, সদর, দৌলতপুর উপজেলার যেকোনো রাস্তা ধরে দেখা মিলবে এর।
ঢাকার খুব কাছে বলে মানিকগঞ্জের যেকোনো উপজেলা শহরে যেতে সময় লাগে কম। ঢাকার গাবতলী থেকে বাসে কিংবা খুব অল্প টাকায় গাড়ি ভাড়া করে এক দিন বা এক বেলার জন্য ঘুরে আসা যায় মানিকগঞ্জ থেকে। শুধু প্রকৃতি নয়; মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আছে বালিয়াটি জমিদারবাড়ি। সদর উপজেলার বেতিলায় আছে বেতিলা জমিদারবাড়ি। শিবালয় উপজেলায় আছে তেওতা জমিদারবাড়ি। এই জমিদারবাড়ি আবার কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতিবিজড়িত। মানিকগঞ্জের পাশেই আছে টাঙ্গাইলের নাগরপুর চৌধুরীবাড়ি। মূলত এটি জমিদার যদুনাথ চৌধুরীর বাড়ি।
ঢাকা থেকে এক দিনের সংক্ষিপ্ত ভ্রমণের জন্য মানিকগঞ্জ উপযুক্ত জায়গা। এ ছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে ঢাকা হয়ে বা সরাসরি মানিকগঞ্জ আসা যায়।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
২ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৭ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৭ ঘণ্টা আগে