কালোবাজারে টিকিট বন্ধে রেলওয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ বৃহস্পতিবার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, রেল, সড়ক ও নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ কাজ করছে। কালোবাজারে টিকিট বন্ধ করতে রেলওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। সাধারণ যাত্রীদের কোনো সমস্যা যাতে না হয় সেজন্য রেলওয়ে কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। গত ঈদেও যাত্রীরা নিরাপদে ভ্রমণ করতে পেরেছে, এবারও তা নিশ্চিত করা হবে।
আইজিপি বলেন, যারা ঈদ উদ্যাপনে বাড়ি ফিরছেন, তারা কেউ ঝুঁকি নিয়ে যাবেন না। নিরাপদ ঈদযাত্রাই আমাদের কাম্য। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে দক্ষিণবঙ্গের মানুষের যাত্রা সহজ করা হয়েছে। রাস্তা, লেনের সংখ্যা বৃদ্ধি করায় গতবারের ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে।
কোনো প্রয়োজনে ৯৯৯ এ কল করার পরামর্শ দিয়ে আইজিপি বলেন, যাত্রী সাধারণের নিরাপদ যাত্রার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। অনেকে কল দিয়ে তাড়াহুড়োভাবে সমস্যার কথা বলেন। ফলে মাঝেমধ্যে আমাদের বুঝতে অসুবিধা হয়। তাই যাত্রীদের প্রতি অনুরোধ থাকবে, সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করতে। তাছাড়া যেসব ব্যবসায়ীরা টাকা বহন করবেন, সেটা যেন নিরাপদ থাকে, তা নিশ্চিতের জন্য আমাদের সাহায্য গ্রহণ করুন।
আইজিপি বলেন, ঈদের সময় পর্যটন এলাকায় অনেক বেশি লোক সমাগম হয়, সেখানকার নিরাপত্তা নিশ্চিত করতেও আমরা কাজ করছি। ঈদের পুরো সময়টায় নিরাপত্তা বজায় রাখতে পুলিশ আনসার র্যাব সম্মিলিতভাবে কাজ করবে।
পশু পরিবহনের জন্য দুটি করে রেলের ব্যবস্থা করেছে। এ বিষয়ে তিনি বলেন, সড়কে পশু বহনের ক্ষেত্রে কোন গাড়ি কোথায় যাবে তা গাড়ির সামনে লিখে রাখবেন। আর যাত্রা পথে কেউ যদি পথে গাড়ি থামায়, চাঁদা চায়, তাহলে আমাদেরকে জানাবেন। এরই মধ্যে বেশ কিছু চাঁদা গ্রহণকারীদের আমরা গ্রেপ্তার করেছি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে