
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। আজ সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের কাছে এ সিদ্ধান্ত জানান তিনি।
গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হায়দার আলীকে এই মামলায় নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। নতুন এই নিয়োগের ফলে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) এই আইনজীবী।
খুরশীদ আলম খান বলেন, ‘আমি বলেছি, আপনারা যে কোনো একজনকে দিন। একই মামলায় দুজন আইনজীবী নিয়োগ দেওয়া আমার কাছে সমীচীন মনে হচ্ছে না। সেটা আমার জন্যও সমস্যা হয়। তখন তারা আমাকে জানিয়েছেন, আপনি আমাদের আইনজীবী। আমরা তাঁকে দিতে চাইনি। কারও হয়তো রিকোয়েস্টে তাঁকে রাখা হয়েছে। আমি বললাম, আপনারা একজনকেই রাখেন, না হলে আমার পক্ষে মামলা পরিচালনা করা সম্ভব নয়।’
এ বিষয়ে আইনজীবী সৈয়দ হায়দার আলী বলেন, ‘এই মামলায় খুরশীদ আলম খান সাহেবও আছেন, আমাকেও নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আমার সঙ্গে যাবেন এবং গেছেনও। আমরা এক সঙ্গে গিয়েছি। তিনি একসঙ্গে কাজ করবেন না এমন কথা তো বলেননি।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে