
চীনের সঙ্গে দুই বিলিয়ন ডলারের সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ রোববার গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘চীনের সঙ্গে দুই বিলিয়ন ডলারের সমঝোতা হয়েছে। এর মধ্যে কিছু থাকবে অনুদান। কিছু হবে সুদমুক্ত ঋণ।’
শেখ হাসিনা বলেন, চীন সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও সমালোচকেরা বলছে এ সফরে কোনো প্রাপ্তি নেই।
২১টি সমঝোতা স্মারক সই ও সাতটি এমওইউ বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পূর্ণ তালিকা দেওয়া আছে। ২১টির নামও আছে। আপনারা চাইলে পড়তে পারি। অনেক সময় অনেকে বলেন কিছুই হয়নি। কিছুই না পেয়ে খলি হাতে ফিরেছি। ওরাতো বলবেই। তাঁরা আবার মনে কষ্ট পেতে পারে।’
সমালোচকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁরা কী জেনে বুঝে বলছেন নাকি শুধুমাত্র আমাকে হেয় করার জন্য বলছেন, সেটাই প্রশ্ন। আমি বিষয়টি খুব গুরুত্ব দেই না। ১৯৮১ সালের দেশে আসার পর প্রতিটি ক্ষেত্রে এ ধরনের নেতিবাচক কথা বলছে। এটাতে অভ্যস্ত হয়ে গেছি। সব সময় আমার বিরুদ্ধে গুজব ছড়ানো, এইভাবে কথা বলা হয়। বলতে বলতে এত বেশি বলে, যারা বলছে বলতে দেন। এখানে আমার কিছু যায় আসে না।’
তিনি বলেন, ‘চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তাঁর আগে ভারত গেলাম, সেখানে বলা হয়েছিল ভারতের কাছে দেশ বিক্রি করে এসেছি। চীনে গেলাম, বলে কিছুই দেয়নি। এগুলো বলেই আসছে। ভারতের কাছে দেশ বিক্রি, চুক্তি বাতিল করতে হবে নানা কথা। এটা একধরনের লোকের মানসিক অসুস্থতা বলে মনে করি। মানসিক অসুস্থতা ছাড়া বানোয়াট কথা কেউ বলতে পারে না। তাঁদের জন্য করুণাই হয় আমার। তাঁদের নিয়ে কিছু বলার নাই।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
৭ মিনিট আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে