
কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, তাঁর মেয়ে ও কুমিল্লা সিটির সাবেক মেয়র তাহসিনা বাহার সূচনা, সাবেকমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, হাসানুল হক ইনুসহ ১৫ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাঁদের পরিবারের সদস্য ও পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে ব্যাংকগুলোকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে। সংস্থাটির একজন উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়, কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, তাঁর স্ত্রী মেহেরুন্নেছা, মেয়ে আয়মান বাহার, আজিজা বাহার, তাহসিনা বাহার সূচনা এবং তাঁর স্বামী সাইফুল আলম রনির ব্যাংক হিসাব স্থগিত করেছে বিএফআইইউ। পাশাপাশি তাঁদের পরিচালিত কনস্ট্রাকশন অ্যান্ড সাপ্লাইয়ার্স লিমিডেটসহ এসব ব্যক্তির পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। আগামী ৩০ দিনের জন্য এসব হিসাব স্থগিত রাখার কথা বলা হয়েছে। সময় প্রয়োজনে বাড়তে পারে। নির্দেশনায় আ ক ম বাহাউদ্দীন বাহার, তাঁর স্ত্রী মেহেরুন্নেছা, মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহার, তাহসিন বাহার এবং তাঁর স্বামী সাইফুল আলম রনির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করা হয়েছে।
অপর চিঠিতে বলা হয়, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসানুল হক ইনু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, যশোর-৩ আসনের সাবেক সংসদ কাজী নাবিল আহমেদ, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন এবং নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব ব্যক্তির পরিচালিত প্রতিষ্ঠানগুলোও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
নির্দেশনায় স্থগিত এসব হিসাবের তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, গ্রাহকের পূর্ণাঙ্গ পরিচিতির (কেওয়াইসি) তথ্য ও লেনদেন বিবরণীর তথ্য দুই কার্যদিবসের মধ্যে চেয়েছে সংস্থাটি।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩৮ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে