
হিরো আলমের ওপর হামলার ঘটনায় দেওয়া বিবৃতি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। আজ মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রসহ ১৩ দেশ হিরো আলমকে নিয়ে যে বিবৃতি দিয়েছে, তা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইলে পিটার হাস বলেন, ‘যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা উঠলে আমরা তাদের কথা শুনি, আমরা দেখি তাদের কাছে কী শেখার আছে। আমরা এটাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন মনে করি না।’
এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র আগামী অক্টোবরের শুরুতে প্রি-অ্যাসেসমেন্ট ইলেকশন মনিটরিং টিম বা প্রাক্নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানান পিটার হাস।
পিটার হাস বলেন, তাদের প্রাক্নির্বাচন পর্যবেক্ষক দলে থাকবেন ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা, যাঁরা নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতির বিষয়ে অভিজ্ঞ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাক্পর্যবেক্ষক দল কত দিন থাকবে, সেই শিডিউল আমি এখনো জানি না।’
পিটার হাস আরও বলেন, ‘বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ, নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। যুক্তরাষ্ট্রের আগ্রহ হচ্ছে শুধু অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন; যেখানে বাংলাদেশের জনগণ তাঁদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারবেন।’
আজ বেলা ১১টা ১০ মিনিটে শুরু হওয়া বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা চলে। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর অরতুরো হাইনস। এ ছাড়া বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
৩ ঘণ্টা আগে