
নানান জল্পনা-কল্পনার পরে অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ বিরোধীদলীয় নেতা পেয়েছে। প্রথমবারের মতো বিরোধী দলের নেতার আসনে বসতে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আনিসুল ইসলাম মাহমুদ বিরোধী দলের উপনেতা হয়েছেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁদের বিরোধী দলের নেতা ও উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন বলে সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আবদুস সালাম আজকের পত্রিকাকে জানান। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে এরই মধ্যে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
স্পিকারের আদেশে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্ঘের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২(১) (ট) বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা। “বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১” মোতাবেক চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন।’
১৮ জানুয়ারি সংসদীয় দলের বৈঠকে বিরোধী দল হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় জাতীয় পার্টি। পরে তা স্পিকারের অনুমোদনের জন্য পাঠানো হয়।
সংসদের বিরোধীদলীয় নেতা মন্ত্রীর ও উপনেতা প্রতিমন্ত্রীর মর্যাদা পান। ‘বিরোধীদলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইনে’ তাঁদের সুযোগ-সুবিধা নির্ধারণ করা আছে। সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও উপনেতার পৃথক কার্যালয়ও আছে।
এর আগে সংসদে এবার বিরোধী দল কারা হবে তা নিয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ছিল। স্বতন্ত্র সাংসদদের আলাদা মোর্চা করে বিরোধী দল গঠনের একটি প্রস্তাবও ছিল। কিন্ত সেটা শেষ পর্যন্ত হালে পানি পেল না।
তবে রোববার বিরোধীদলীয় নেতা ও উপনেতার প্রজ্ঞাপন জারির আগে দিনভর জাতীয় পার্টিতে চলেছে বহিষ্কার ও পাল্টা বহিষ্কার নিয়ে উত্তেজনা। দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ রোববার চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছেন।
সর্বশেষ একাদশ সংসদে জাপার কো-চেয়ারম্যন রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা ও জি এম কাদের রিরোধীদলীয় উপনেতা ছিলেন।
৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়েছে। দলগতভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১১টি আসন পায় জাতীয় পার্টি। এ ছাড়া জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি, কল্যাণ পার্টি একটি এবং স্বতন্ত্ররা ৬২টি আসন পেয়েছে।
নতুন এমপিরা ইতিমধ্যে শপথ নিয়েছেন। ৩০ জানুয়ারি (মঙ্গলবার) দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে বসবেন তাঁরা।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২১ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৫ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে